Saturday, April 21, 2012

আমি একটা ফ্রী ওয়েব সাইট তৈরী করেছি

Ads by Techtunes - tAds
Jobs in BD
আমি একটা ফ্রী ওয়েব সাইট তৈরী করেছি। এই সাইটটি হল http://own-free-website.com । এখানে গিয়ে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে। যেমন আপনার নাম যদি kamiah হয় তাহলে আপনার এড্রস হবে- www.kamiah.page.tl । এরপর আপনার ইচ্ছে মত সাজিয়ে তৈরী করুন আপনার ওয়েব সাইট।
আমার ওয়েব সাইট দেখার জন্য এখানে ক্লিক করুন

আপনার ওয়েব সাইট টি পড়ুন যে কোন ভাষায়… (Language Translate Gadget) update… with Video

Ads by Techtunes - tAds
Sitename BD

আপনার ওয়েব সাইট টি পড়ুন যে কোন ভাষায়… (Language Translate Gadget)

আসসালামু আলাইকুম…
সবাইকে শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোষ্ট…
আপনার ওয়েব সাইট টি এখন পড়ুন যে কোন ভাষায়… ছোট একটি Gadget এর মাধমে…
এখন সাইট Visitor রা যে কোন ভাষায় আপনার ওয়েব সাইট টি পড়তে পারবে …
ভিডিও টিউটোরিাল টি ডাউনলোড করে নিন…
যদি Gadget ভাল লাগে তবে Language Translate Gadget টি Download করে নিন…

Windows XP এর জন্য Desktop Gadget


অনেকদিন ধরেই ভাবছি এই জিনিসটা নিয়ে টিউন করব। কিন্তু ব্যস্ততার জন্য করা হয়ে ওঠে না। যাক অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে কাজের কথায় আসি।
আজ যে Program টা নিয়ে টিউন করব তার নাম Google Gadgets। বুঝতেই পারছেন Google এর Product, তাই কাজে কেমন হবে তা তো আর বলার অপেক্ষা রাখে না।
তো প্রথমে ডাউনলোড করে নিন এই লিংক থেকে। আপনি চাইলে Google এ ঘেঁটেও ডাউনলোড করে নিতে পারেন, এটা একদম ফ্রি।
তো ডাউনলোডের পর আসে ইন্সটলের পালা। প্রথম অংশটুকু নরমালি সেটআপ করুন।
 
সেটআপের একপর্যায়ে যখন এমন স্কিন আসবে তখন চিত্রের মত করে টিক চিহ্ন গুলো দিন/উঠিয়ে দিন।

খেয়াল রাখবেন, মোটা বোল্ড করা লেখাটা যেন টিক চিহ্ন দেয়া থাকে, বাকীগুলো আপনার ইচ্ছা, দিলে দিতেও পারেন, না দিলেও ক্ষতি নেই।
এরপর সাধারণভাবে ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে দেখবেন আপনার স্কিনের ডানদিকে Sidebar চলে এসেছে। কিন্তু আমরাতো Windows Vista এর মত Sidebar Use করব না, আমরা Windows 7 এর টা চাই। তাই প্রথমে Sidebar থেকে সবগুলো Gadget Close করে দিন। এবার নিচের চিত্রের মত Always On Top থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন আর Deskbar এ ক্লিক করুন।

এবার দেখবেন Sidebar উধাও হয়ে গিয়েছে, আর তার বদলে আপনার Taskbar এর পাশে Google এর Search Box চলে এসেছে।

এবার আমরা কিছু Gadget Install করব। আমি আপনাদের কিছু বহুল ব্যবহৃত Gadget দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে Net থেকে আরো নামিয়ে নিতে পারেন। Gadget install এর জন্য Gadget ফাইলটার উপর ডাবলক্লিক করুন, Confirmation চাইবে, Yes দিয়ে দিন। দেখবেন আপনার স্ক্রিনে Gadget টা চলে এসেছে, আর আপনার My Documents folder এ My Google Gadgets নামে একটা Folder চলে এসেছে, এটাকে কখনও মুছবেন না। একই নিয়মে আপনার প্রয়োজনীয় Gadget গুলো ইন্সটল করুন।

এবার আমরা Gadget গুলোর Size ঠিক করব। Size ঠিক করতে Gadget টির উপর মাউসপয়েন্টার নিয়ে যান আর Close button এর পাশের বাটনটি চাপুন এবং Zoom এ গিয়ে Size টা ঠিক করে দিন। যৈমন আমি আমার ঘড়িটার Size 125% করে দিয়েছি। এবার Gadget গুলোকে ঠিক যায়গায় নিয়ে আসুন। আমারটায় সাজানোর পর এমন দেখা যাচ্ছে।

এবার দেখুন, আপনার Google Search Box টির পাশে Gadgets বাটনটি এস বসে রয়েছে, যা যায়গাও নষ্ট করছে, আবার এর কোন কাজও নেই, আমরা চাইলে একে সরাতে পারি, এ জন্য Taskbar থেকে Google Gadgets এর Options এ যান এবং নিচের চিত্রে দেখানো যায়গাগুলো ঠিক করে দিন।

আমাদের কাজ শেষ, আমাদের Gadget এখন তৈরী।
Google বর্তমানে Google Gadgets এর Support বন্ধ করে দিয়েছে, তাই এতে কিছু বাগ রয়ে গেছে, অনেক সময় দেখা যায় PC Start হবার পরও Gadget লোড হচ্ছে না, এটা ঠিক করতে, Taskbar এর Google Gadgets আইকন এ ক্লিক করে Deskbar সিলেক্ট করে দিন। এটা আবার এসে যাবে। তবে এই সমস্যাটা খুব ঘন ঘন হয় না। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নেই।

তবে Google Gadget এর আরেকটা Bug আছে, যা অনেককেই সমস্যায় ফেলতে পারে, তাই সেটা সম্পর্কেও আলোচনা করে যাই। আপনারা যারা KMPlayer use করেন তারা এই সমস্যাটার কবলে পরবেন। Google Gadget on থাকা অবস্থায় আপনি যদি KMPlayer দিয়ে কোন Video চালাতে যান, তবে দেখবেন যে, Gadget গুলো একটু কেঁপে উঠবে, এটা শুধু Playback start হবার সময়ই হবে, Start হয়ে গেলে পরে ঠিক হয়ে যাবে। আমি সবকাজে প্রধানত VLC use করি, তাই এটা আমার কাছে তেমন কোন সমস্যা নয়। আর KMPlayer দিয়ে চালালে একটু কাঁপলেও এটা কোন সমস্যা করে না, শুধু ১-২ সেকেন্ড একটু দেখতে খারাপ লাগে, এই যা।
টিউন ভালো লাগুক আর খারাপ, অবশ্যই কমেন্ট করবেন, আর জানাবেন, টিউন কেমন লাগলো। কারন এত ব্যস্ততার মাঝেও টিউন করি শুধু আপনাদের জন্য, আর আপনাদের কমেন্টই দিতে পারে আমাদের কাজের অণুপ্রেরণা। আর আজ PC টা ঠিক করছি, তাই কমেন্টের জবাব দিতে একটু দেরী হতে পারে, তবে নিরাশ হবেন না, জবাব অবশ্যই দেয়া হবে। সবাই ভালো থাকবেন।

পাসওয়ার্ড না জেনেও বদলে ফেলুন Windows 7 এর পাসওয়ার্ড-২( Administrator এর পাসওয়ার্ড reset )



সবাই কেমন আছেন ? আশা করি ভাল । এইটা আমার দ্বিতীয় টিউন ।এটা আমি কিছু দিন পরে দেয়ার কথা ছিল কারন আমার পিসি Service Center এ কিন্তু নিজেকে সামলাতে পারলাম না তাই সাইবার ক্যাফে তে এসে টিউন টা করছি ।আমার প্রথম টিউন এ আমি Windows 7 এর পাসওয়ার্ড বদলে ফেলার কথা বলে ছিলাম যেটা একধিক ইউজার এর ক্ষেত্রে প্রযোজ্য ছিল । তার মানে যাদের একটি মাত্র ইউজার তারা ঐ পদ্ধতি পাসওয়ার্ড বদলাতে পারবেন না । কিন্তু নিচের পদ্ধতি অনুসরন করে আপনি Administrator এর পাসওয়ার্ড বদলাতে পারবেন । যা যা লাগবে তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় হল Windows 7 এর Setup DVD/CD । আর কিছুনা। তাহলে আসুন দেখি কিভাবে এতা করতে হয় ।
১। প্রথমে windows 7 এর Setup DVD/CD টি আপনার কম্পিউটারে প্রবেশ করান এবং কম্পিউটার রিস্টার্ট করেন । রিস্টার্ট করার সময় যেকোনো কী চেপে DVD/CD টি Boot করেন আর নিচের উইন্ডো টা দেখলে Repair Your Computer এ ক্লিক করেন ।

২। এবারে নিচের মত আরেকটা নতুন উইন্ডো আসবে । তাতে Command Prompt এ ক্লিক করেন।

৩। Command Prompt ওপেন হলে নিচের লাইন টি লিখে Enter চাপুন ।
copy c:\windows\system32\sethc.exe c:\
(এখানে c এর স্থানে আপনার ঐ Drive এর Location দেখাবেন যেখানে আপনার Windows setup দেয়া আছে । যদিও ডিফল্ট হিসেবে c ই থাকে )
৪। Enter চাপার পর কপি হয়ে গেছে টাইপ মেসেজ আসবে । তখন আবার নিচের লাইন টি লিখে enter চাপুন ।
copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe

enter চাপার পর অনুমতি চাবে তখন yes লিখে enter চাপুন । এটা হয়ে গেলে কপম্পিউটার রিস্টার্ট করুন ।
৫।রিস্টার্ট করার পর যখন পাসওয়ার্ড চাবে তখন তারাতারি করে ৫ বার shift চাপুন । এতে করে Command Prompt ওপেন হবে ।

৬।এবারে Command Prompt এ লিখুন net user geek MyNewPassword (মনে রাখবেন এখানে geek হল আমার ইউজার নেম তাই geek এর স্থানে আপনের ইউজার নেম হুবহু লিখবেন আর MyNewPassword হল আপনার নতুন পাসওয়ার্ড তাই MyNewPassword এর স্থানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড টি লিখবেন ।)

এবার Command Prompt বন্ধ করে নতুন পাসওয়ার্ড দিয়ে Log-In করুন ।
ভাল লাগুক আর নাই লাগুক জানাবেন আর কোন ভুল করলে শুধরাতে সাহায্য করবেন । ধন্যবাদ ।

Thursday, April 19, 2012

উইন্ডোজ ৭ এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

Ads by Techtunes - tAds
আমরা অনেকেই আমাদের কম্পিওটারের ইউজার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকি।কিন্তু আপনি কখনও যদি  পাসওয়ার্ড ভুলে যান এবং মনে করুন কোথাও লিখে রাখেননি,কোন হিন্টও না।তখন আপনার অবস্থা কি রকম হবে?একটু ভেবে দেখুন তো।
এ পরিস্থিতি থেকে মুক্তির উপায় নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করা।তার সাথে অন্যান্য সমস্যা না বলাই ভাল হবে।কিন্ত একটু সচেতন হলে যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন এরকম পরিস্থিতি এড়াতে পারেন। 
  এই সমস্যার একটি সহজ সমাধান হতে পারে একটু সতর্কতা এবং উইন্ডোজ  ৭ এর Forgotten Password wizard নামক টুলটির সাহায্যে userkey.psw নামে একটি ফাইল তৈরি হবে যা পাসওয়ার্ড ভুলে গেলে ব্যবহার করে পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন।
   এজন্য স্টার্ট মেনুর সার্চ মেনুতে Password reset disk বা Forgotten password লিখে সার্চ করে অথবা Control Panel>User Accounts and Family Safety উইন্ডোর বাদিক থেকে Create a password reset disk নিবার্চন করতে হবে।চালু করলে নিচের উইন্ডোটি দেখা যাবে।

এখন নেক্সট(Next)বাটনে চেপে পরবর্তী উইন্ডো থেকে  ড্রাইভে সিলেক্ট করতে হবে।মনে রাখা দরকার এ জন্য বহনযোগ্য মিডিয়া যেমন:পেন ড্রাইভে,ডিস্ক ব্যবহার করতে হবে।
 
তারপর পাসওয়ার্ড চাইবে।আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিন।না থাকলে খালি রেখে নেক্সট বাটনে চাপুন।
 
 ফাইলটি তৈরি হলে শেষ বাটনে চেপে উইন্ডোটি বন্ধ করে দিন।
 

প্রায় ২ মেগাবাইটের ফাইলটি সহজেই সংরক্ষণ করা যাবে।এই ফাইলটিই মূল উপাদান।কেউ যদি আপনারটির অনুলিপি নিয়ে যায় তাহলে এর সাহায্যে আপনার কম্পিউটারে লগিন করতে পারে।এজন্য চিন্তা না করে নতুনকরে আরেকটি তৈরি করে নিন।পুরনোটি বাতিল হয়ে যাবে।
ব্যবহার:পাসওয়ার্ড ভুলে গেলে কম্পিউটার চালু করে ভুল পাসওয়ার্ড টাইপ করুন এবং যে পেনড্রাইভ বা সিডিতে ফাইলটি সংরক্ষণ করা তা প্রবেশ করান।তারপরবর্তী উইন্ডোতে পাসওয়ার্ডের ঘরের নিচে রিসেট পাসওয়ার্ডে(Reset password)ক্লিক করলে Forgotten Password  Wizardচালু হবে।পূর্বের মত করে ড্রাইভ বাছাই করে নেক্সটে ক্লিক করে পরবর্তী উইন্ডোতে নতুন পাসওয়ার্ড ও হিন্ট দিয়ে সংরক্ষণ করুন।এবার আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে লগিন করতে পারবেন।
এটি শুধু মাইক্রোসফটের উইনডোজ ৭ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কাজ করবে।

Windows Xp এর Start মেনু তে Start এর স্থলে নিজের নাম বা নিজের ইচ্ছা মত যেকোন লেখা যোগ করুন

Ads by Techtunes - tAds
এর জন্য প্রথমে আপনাকে একটি softwere দরকার হবে যা আপনার XP CD তে পাবেন "CD\XP_XTRAS\RESOURCE HACKER" এখনে RESHACKER.RAR নামে এই RAR ফাইল টি winrar এর মাধ্যমে Extract করুন। এরপর C:\WINDOWS এখান থেকে explorer.exe কে RESHACKER দিয়ে ওপেন করুন।

এখানে string table এর ৩৭ নম্বর এর ১০৩৩ এ ক্লিক করুন দেখবেন ডানে একটি txt pad এসেছে এখানে ৫৭৮ তে Start এর স্থলে আপনার নাম বা অন্য কিছু (Start মেনু তে Start এর স্থলে যা লিখতে চান)আমি "XP Next" লিখেছি

আবার string table এর ৩৮ নম্বর এর ১০৩৩ এ ক্লিক করুন দেখবেন ডানে একটি txt pad এসেছে এখানে ৫৯৫ তে Start এর স্থলে ৩৭ নম্বর এর ১০৩৩ এর ৫৭৮ তে যা লিখেছেন তা লিখুন আমি "XP Next" লিখেছি।

কেল্লা ফতে এখন file মেনু হতে save as দিন xplorer.exe নামে C:\WINDOWS এখানে। আপাদত কম্পপ্লিট।
১টি নোটপ্যাড চালু করে তাতে
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon]
"Shell"="xplorer.exe"
এই কমান্ড দিন তারপর save as দিন তারপর rename করে xplorer.reg করুন।
তারপর ডাবল ক্লিক করে yes দিয়ে ok করুন। restart দিন দেখুন কাজ হয়েছে।

দরকার হলে ফোন করুন +8801676689556

কোন Software ছাড়াই ম্যানুয়ালি হ্যাক করুন Windows XP এর Boot Screen এবং সেখানে দেখুন Windows 7 এর Boot Screen

করা যায় একথা আমরা প্রায় সবাই কম বেশী জানি। কিন্তু আপনি কখনও কী ম্যানুয়ালি XP র Boot Screen Change করার কথা ভেবেছেন। আসুন কিভাবে ম্যনুয়ালি XP এর Boot Screen Change করা যায় আমরা তা দেখে নিই। আমরা যারা Windows XP ব্যবহার করি তারা XP র একঘেয়ে Boot Screen দেখেই অভ্যস্থ। যেখানে XP এর একটি Logo থাকে এবং Windows XP Professional এই কথাটি লেখা থাকে। আর আমরা যারা Windows 7 ব্যবহার করেছি সেখানে Boot Screen এ লেখা থাকে Starting Windows এবং একটি সুন্দর এ্যানিমেশন দেখা যায়। windows7_beta_boot_screen


আমরা যখন XP র Boot Screen Change করব তখন XP র Boot Screen এ Starting Windows কথাটি দেখতে পাব। তবে এখানে সেই সুন্দর Animation টি আমরা পাব না কারন Windows XP এর যে ফাইলটার (Ntoskrnl.exe) কারনে আমরা Boot Screen টা দেখতে পাই সেই ফাইলটা Animation Support করেনা। তার পরেও এখানে আপনি যে Boot Screen টা পাবেন সেটাও অনেক সুন্দর । প্রথমে আপনি এখানে ক্লিক করে (Mediafire Link) Windows 7 এর Boot Screen টাDownload করে নিন। Zip File তাই কম্পিউটারের যেকোন যায়গায় Extract করে নিয়ে কম্পিউটার Restart করুন। Restart হওয়ার সময় XP র Boot Screen দেখতে পাওয়ার আগে থেকেই আপনি কীবোর্ড থেকে F8 চাপতে থাকুন। Advanced Boot Menu আসবে। এখান থেকে আপনি Safe Mode Select করে Enter দিন । আপনার কম্পিউটার Safe Mode এ চালু হবে। এবার আগে থেকে ডাউনলোড করে রাখা NToskrnl.exe ফাইলটা C:\WINDOWS\system32 ফোল্ডারের ভেতরে Paste করে দিন। এক্ষেত্রে Replace দেখাবে আপনি Replace করুন। আপনার কাজ শেষ। এবার কম্পিউটার Restart করুন। Normal ভাবে কম্পিউটার চালু করুন আর উপেভাগ করুন Windows7 এর Boot Screen আপনার XP তে। সবাইকে ধন্যবাদ।