Wednesday, May 2, 2012

Live দেখুন বিশ্বের যে কোন প্রান্তের হাজারও সিকিউরিটি ক্যামেরা!

বিসমিল্লাহির রহমানীর রাহীম।
আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই ইন্টারনেটে অনেক কিছু নিয়ে ঘাটা ঘাটি করি। কিন্তু যদি একটু ভাবেন তাহলে দেখবেন যে আনকমন জিনিষ গুলো নিয়ে কম সংখ্যক মানুষই নেটে সার্চ করে। আর যারা সার্চ করেন তাদের মধ্যে বেশ কিছু ভাগ্যবানরাই খুবই তারাতারি তাদের জিনিষ গুলো খুজে পান। অনেকে আবার ইন্টারনেটে বসে বসে শুধু ওয়েব ক্যাম দেখেন। অবশ্য এটার পেছনেও বেশ কিছু কারণ থাকতে পারে। অনেকে বলে যে ফ্রী ফ্রী দুনিয়া দেখা হচ্ছে। হাঃ হাঃ । অবশ্য এটা যুক্তি ছাড়া কথা নয়। যাহোক এখন আমি আপনাদের সাথে একটা ওয়েব সাইটকে পরিচয় করিয়ে দেব। মূলত এই ওয়েবসাইটটি দিয়ে আপনারা ঘরে বসেই বিশ্বের যে কোন প্রান্তের ওয়েব ক্যামগুলো দেখতে পারবেন। আমার এই ওয়েব সাইটটি একটি বিশেষ কারণে বেশ ভালো লেগেছে। আর সেটা হলো ক্যাটাগরি। আপনি ক্যাটাগরি বাছাই করে আপনার ওয়েবক্যাম টি লাইভ দেখতে পারবেন।

কাজ শুরুঃ

  • এখানে ক্লীক করে ওয়েব সাইটটিতে যান।
  • একটু খেয়াল করলেই ওয়েব সাইটটির ডান দিকে ক্যাটাগরি এর ড্রপডাউন মেনু দেখতে পারবেন।
  • সেখান থেকে আপনার ক্যাটাগরিটি নির্বাচন করুন।

  • এবার অনেক জায়গার ওয়েব ক্যাম দেখতে পাবেন।

  • যে ওয়েবক্যামটি দেখতে চান সেটির উপরে ক্লীক করুন।

  • ব্যাস। এবার দেখতে থাকুন আপনার ওয়েবক্যামটি তাও আবার লাইভ।

SFC – System File Checker


সমস্যাটা আমার শুরু হয়েছিল কম্পিউটারে থিম ইন্সটল করা নিয়ে। কম্পিউটারকে দেখতে সুন্দর করে তোলার জন্য আমি যা খুশি তাই করতাম। এইজন্য মাঝে মাঝে ৩য় পার্টির থিম খুঁজতাম। কিন্তু কোনটাই ভাল লাগত না, কিছুদিন পর পর নতুন থিম দিতাম।
একবার একটা খুব ভাল লাগল, কিন্তু সেটার সমস্যা ছিল, মেন্যু বার গুলোর সাথে মিশে যায়, ফলে লেখাগুলো বোঝা যায় না। যখন এটা মুছে ফেলতে চাইলাম, তখন বাঁধল বিপত্তি। থিম মুছে ফেললেও এর প্রভাব কম্পিউটারে থেকেই গেল। কোন প্রকারেই সমাধান পাইলাম না। কিছু কিছু মেন্যু কাল দেখাত। Control Panel এর লেখাগুলো বোঝাই যেত না।
এই সময় আমি পরিচিত হয় Command Promt এর SFC বা সিস্টেম ফাইল চেকারের সাথে। আমি ভেবেছিলাম, উইন্ডোজ নতুন করে সেটাপ দিতে হবে। কিন্তু SFC এর বদৌলতে তা আর করতে হল না। আমার কম্পিউটারের সকল করাপ্টেড ফাইল ঠিক হয়ে গেল।
SFC ডিফল্ট হিসেবে উইন্ডোজে থাকে। এর পুরো অর্থ হল System File Checker. এটি রান করার জন্য প্রথমে কমান্ড প্রম্পটে যান। এরপর লিখুন – sfc /scannow
তাহলেই স্ক্যান শুরু হবে। এর কাজ হচ্ছে, কোন কারনে কোন সফটওয়্যারের দ্বারা, প্যাচের দ্বারা, বা কোন তৃতীয় পক্ষের ফাইল দ্বারা কম্পিউটারের ফাইল নষ্ট হলে এটি তা পুনঃ নির্মাণে দক্ষ। আমি যখন এটি চালু করেছিলাম, তখন এটি আমার সিস্টেম ফাইলগুলো নিজে নিজেই ঠিক করেছিল এবং আমি আমার কম্পিউটারের সুস্থ রূপ ফিরে পেয়েছিলাম। SFC আপনার কম্পিউটারের সিস্টেম ফাইল স্ক্যান করে, যদি কোন অস্বাভাবিকতা লক্ষ করে, তাহলে তা রিস্টোর করে দেয়। এজন্য মাঝে মাঝে করাপ্ট ফাইল ঠিক করতে আপনার উইন্ডোজ ডিস্কও চাইতে পারে। যদি আপনার কম্পিউটারে অস্বাবভাবিক কোন সমস্যা থাকে, বা এমন কিছু হয় যা হাজার দাওয়াই দিয়েও লাভ হচ্ছে না, তাহলে অন্তত উইন্ডোজ সেটাপ দেয়ার আগে এটা একবার ট্রাই করুন। বলা যায় না, ঠিক হতেও পারে এবং সফল হওয়ার সম্ভাবনাই বেশি। আবার মনে করিয়ে দিচ্ছি। যদি আপনি এক্সপি ব্যবহার করেন, তাহলে Run এ গিয়ে cmd লিখুন এবং এতে টাইপ করুন sfc /scannow এবং এন্টার চাপুন।
যদি উইন্ডোজ ৭ ব্যবহার করেন, তাহলে সরাসরি সার্চ করে cmd ঢুকে একই কমান্ড লিখে এন্টার চাপুন।
আপনাদের কৌতূহলের জন্য বলছি, যদি আরো কিছু অতিরিক্ত Parameteres জানতে চান, তাহলে লিখুন sfc /?

আপনার মোডেমের গতি বাড়াতে চাইলে এই পোস্টটি দেখুন


আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমার আগের টিউন গুলা যে খুবই খারাপ হয়েছে তা আপনাদের কমেন্টের মাধ্যমেই বুঝেছি :( ।কিন্তু কি করব বলুন ? আমিতো টি টি তে নতুন তাই পাঠকদের ভালমত বুঝে উঠতে পারিনি যে তারা কি চাচ্ছে । তাই আজকে কিছুটা ভাল করার চেষ্টা করেছি । ভূল ত্রুটি হলে Please ক্ষমা করে দেবেন ।:|
আজ আমি আপনাদের দেখাব কি করে Brodband বা মোডেমের স্পিড বাড়ানো যায় ।এ সম্পর্কে আপনারা অনেকেই হয়ত জানেন ।কিন্তু যারা জানে না তাদের জন্যই মূলত আমার এ টিউনটি ।

তো আসুন শুরু করা যাক….
প্রথমেই Run সিলেক্ট করে সেখানে নিচের ছবির মত gpedit.msc কোডটি টাইপ করুন ও ওকে বাটন প্রেস করুন
২ (1)


এখন নিচের মত একটি ইন্টারফেস আসবে ।বাম পাশের মেন্যু থেকে Administarative Templates Select করুন

২

তাহলে নিচের মত একটি ইন্টারফেস পাবেন ।এখান থেকে Network Select করুন ।

৩

সবকিছু ঠিকঠাক ভবে করা হলে আপনি নিচের মত একটি বক্স পাবেন :

৪

বক্স থেকে QoS Packet Scheduler সিলেক্ট করলে একটি নিচের মত একটি উইন্ডো পাবেন

৫

এখান থেকে Limit reservable bandwidth Select করলে নিচের মত একটি নিউ উইন্ডো ওপেন হবে।

৬

হুম অনেক কাজ করে ফেলেছেন । এখন এখান থেকে Enabled রেডিও বাটনে ক্লিক করে আপনার Bandwidth limit 20 % থেকে কমিয়ে 0% এ নামিয়ে দিন । নিচের ছবির মত :

৭


এখন কম্পিউটার রিস্টার্ট করুন আর উপভোগ করুন High Speed on your broadband system . :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

উইন্ডোজ ৮ কনজ্যুমার প্রিভিউ আমার অভিজ্ঞতা



Windows 8 consumer preview  টা সেট আপ দিয়ে দেখলাম। প্রথমে যতটা খারাপ লাগল এখন

Desktop Theme!!! দেখলেন নাতো মিস করলেন!! আপনার পিসি কে সাজিয়ে তুলুন আকর্ষণীয় সব থিম দিয়ে… :D


আসসালামুয়ালিকুম।
কেমন আছেন সবাই? গতকাল একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে আমার পিসির একটা থিম ছিল। সেটা দেখে এক ভাই লিঙ্ক জানতে চাইলেন!! তাই ভাবলাম আজ থিম নিয়েই একটা পোস্ট দিয়ে দেই :D । আজ বেস কিছু থিম নিয়ে হাজির হয়ে গেলাম!! সকালে একবার পোস্ট টা লিখেছিলাম! সেভ করার আগেই কারেন্ট চলে গেল >:(  তাই এখন আবার লিখলাম :)
আসুন আগে কিছু থিম দেখে নেই। দেখেন পছন্দ হয় কিনা? :D

:D কেমন লাগলো? দেখুন আর একটি সুন্দর থিম :D
:D  পছন্দ হয়? না হলে পরের টা দেখেন!!! :D

কি?  :D লাগবে নাকি? ;) যাদের লাগবে তাদের জন্য এখনি লিঙ্ক দিয়ে দিচ্ছি। :D  লিঙ্ক এ যান আর আপনার পছন্দ মত ডাউনলোড দিয়ে নিন :D :D
http://www.winstep.net/themes.asp


তবে এই থিম গুলি ব্যাবহার করতে গেলে Winstep Software  প্রয়োজন হয়। ৩০ দিন এর Trial version নিতে পারেন। অথবা এই লিঙ্ক থেকে আপনারা আরও কিছু ফ্রী থিম পাবেন ।
http://winstep-collection-theme.fyxm.net/
এই পোস্ট টি কেমন লাগলো? ভাল লাগলে জানাতে কিপটামি করবেন না :P :D । আর এরপর কি নিয়ে পোস্ট দেয়া যায় পারলে একটু আইডিয়া দেবেন :D ভাল থাকুন সবাই । আর সাজিয়ে তুলুন আপনার পিসি।

ফেসবুক এ আপনার সাইট এর ইমেজ দেখা না গেলে যেটা করবেন।

ফেসবুক পেজ, গ্রুপ, প্রোফাইল ওয়াল এ অন্য কোন সাইট এর লিংক শেয়ার করার সময় অনেকক্ষেত্রে ফটো দেখায় না কারন এটি ফেসবুক এর Open Graph এর সমস্যা বা পরিধি, অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ব্যাবহারের জন্য বা অন্য কারনে ফেসবুক আপনার ডোমেইন কে ব্লক করতে পারে একারণেও ছবি বা লিংক শো করবে না। সেক্ষেত্রে আপনাকে ফেসবুক এর সাপোর্ট এ টিকেট করতে হবে এবং আপনার সাইট যদি ব্লক না হয় সেক্ষেত্রে আপনি নিচের লিংক ওপেন করবেন, তারপর আপনার যে লিংক এ ইমেজ আসছে না সেই লিংক টা Input URL এর ওখানে দিয়ে ডান পাশে Debug নামক বক্সে ক্লিক করবেন, দেখবেন আপনার ছবিটি দেখা যাচ্ছে, তারপর আপনার সাইট এর লিংকটি আপনার পেজ, গ্রুপ, প্রোফাইল ওয়াল এ paste করলে ইমেজটি দেখা যাবে।
Debugger Link: https://developers.facebook.com/tools/debug