Monday, May 28, 2012

ফ্রীল্যান্সিং কি?

ফ্রীল্যান্সিং: কী, কেন এবং কীভাবে?


ফ্রীল্যান্সিং কি?
ইংরেজি সংজ্ঞাঃ

A freelancer, freelance worker, or freelance is somebody who is self-employed and is not committed to a particular employer long term. These workers are often represented by a company or an agency that resells their labor and that of others to its clients with or without project management and labor contributed by its regular employees.
সাধারন বাংলায় "একজন ফ্রীল্যান্সার এমন একধরনের কর্মী যিনি কোন একজন নির্দিষ্ট ব্যাক্তি কিংবা কোম্পানীর কাছে দীর্ঘদিন চুক্তিবদ্ধ থাকে না এবং সে স্বনির্ভর।সে তার একজন ক্ল্যায়েন্টের জন্য একটা জিনিস প্রস্তুত করে কিন্তু লম্বা সময় ধরে সেটার পরিচালনার কাজে থাকেনা"।
ধারনা টা পাওয়া যাচ্ছে যে একজন ফ্রীল্যান্সার কে এবং কি।
বাংলাদেশে ফ্রীল্যান্সাররা সাধারনত বড় অনলাইন ফ্রীল্যান্সিং নেটওয়ার্কে কাজ করে থাকেন।বাংলাদেশে ফ্রীল্যান্সিং এ যেসব কাজ সাধারনত আসেঃ
১.ওয়েব ডিজাইনিং[ আপনাকে বায়ারের জন্য একটি ওয়েব লেয়াউট বানাতে হবে]
২.ওয়েব ডেভলপমেন্ট[ আপনাকে বায়ারের জণ্য একটি ডায়নামিক ওয়েবসাইট কিংবা ওয়েব এ্যাপ্লিকেশন বানাতে হবে]
৩.গ্রাফিক্স ডিজাইন[ আপনাকে বায়ারের জন্য লোগো,পোষ্টার,কার্টুন কিংবা ফেশিয়াল ক্যারেক্টর ডিজাইন করতে হবে]
৪.আর্টিকেল রাইটিং[ আপনাকে বায়ারের জন্য কোন নির্দিষ্ট কিংবা অনেকগুলো র‍্যান্ডম টপিকের ওপর আর্টিকেল লিখতে হবে,অনুবাদ করতে হবে,ভাষান্তর করতে হবে,শুদ্ধিকরণ করতে হবে কিংবা কপি করতে হবে]
৫.অ্যানিমেশন [আপনাকে বায়ারের জন্য ফ্ল্যাশ অ্যানিমেশন বানাতে হবে যার মধ্যে আছে ব্যানার,ফ্ল্যাশ বাটন,ফ্ল্যাশ-অ্যাকশন স্ক্রিপ্ট এ্যাপ্লিকেশন কিংবা একটা পুরো ফ্ল্যাশ সাইট]

সাধারনত এই সব কাজ বাংলাদেশে বেশি আসে।এই কাজ গুলোর মধ্যে নানা রকম বিভাগ আছে।আসুন ধাপে ধাপে দেখি।

ওয়েব ডিজাইনিং

এই সেক্টরে সাধারনত একটা সাইটের ব্যাসিক লেয়াউট তৈরী করতে হয়।সেখানে আপনাকে একটা টেমপ্লেট থেকে শুরু করে গোটা একটা সাইট বানাতে হবে।কিংবা একই অথবা ভিন্ন ডিজাইন এর একাধিক পেজ বানাতে হবে।
দরকারী প্রোগ্রামিং: HTML,CSS,JavaScript
সাইটকে ইন্টার অ্যাকটিভ করতে দরকারঃ jQuery,prototype,mootools এই ধরনের javascript লাইব্রেরী গুলো।

এগুলো শেখার লিঙ্ক গুলোও দিয়ে দিচ্ছি একে একেঃ
HTML Learning

CSS learning 

javaScript Learning

এগুলো সাধারন কাজে লাগবে।আপনার ওয়েব পেজ কে আরো সুন্দর এবং ইন্টার অ্যাকটিভ করার জন্য দরকার হবে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী গুলোর।চলুন সেটাও শিখে আসি।

jQuery শেখার জণ্য এই সাইট টা খুব ভালো। এখানে একদম অ্যামেচার থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত টিউটোরিয়াল দেয়া আছে।
ProtoType এর জন্য তেমন ভালো কোন সাইট আমি পাইনি।যা আছে সব হ য ব র ল অবস্থা।আমি এটা খুব একটা ব্যবহার করি না।[আসলে তেমন একটা জানি না,ব্যবহার করবো কেমনে?]
Mootools এর বেশ কিছু ভালো টিউটোরিয়াল আছে এখানে ।আর শুরু থেকে শেখার জণ্য এখানে

এই সাইট টা তেও চোখ বুলিয়ে আসতে পারেন।jQuery বনাম Mootools এর কম্পেয়ার করে সাইট টা বানানো।অনেক কাজের জিনিস পাবেন এখানে।
ওয়েব ডেভেলপমেন্ট 
এই সেক্টর এ বাংলাদেশে সাধারনত তিন ধরনের কাজ আসে।
১. CMS[Content management system] ডিজাইন,কাষ্টোমাইজেশন,এক্সটেনশন ডিজাইন এবং থিম ডেভেলপমেন্ট
২. ই-কমার্স সাইট ডিজাইন[CMS দিয়েও করতে বলে অনেকে] সাথে পেপাল,এলার্টপে এবং মানি বুকার্স এ পি আই ইন্টিগ্রেশন।
৩. ডায়নামিক সাইট/কন্টেন্ট ডিজাইন[সোজা বাংলায় PHP-MySQL এ্যাপ্লিকেশন]

CMS[Content management system]
এই ক্ষেত্রে রাজত্ব করে দুইজন।জুমলা এবং ওয়ার্ডপ্রেস।এই দুটোর যে কোন একটাতে ভালো জ্ঞান থাকতে হবে যদি ওয়েব ডেভলপমেন্ট সেকশন এ কাজ করতে চান।

জুমলা সাধারনত ডায়নামিক সাইট ডিজাইন এ ব্যবহার হয়।এটার ব্যবহার খুবই সহজ।এটার থিম মার্কেট ও বেশ ভালো।এটার ব্যবহার,ডাউনলোড এবং যাবতীয় এক্সটেনশন এখানে পাবেন।
ওয়ার্ডপ্রেস কে বলা হয় ব্লগ কিংডম এর সম্রাট।পৃথিবীর বেশির ভাগ ব্লগ সাইট চলে ওয়ার্ডপ্রেস এ।বলা বাহুল্য এটার মার্কেট ও অনেক চাঙ্গা।এটার থিম মার্কেট সবচেয়ে বেশি ষ্টং।পাশাপাশি ওয়ার্ডপ্রেস জুমলার তুলনায় নিরাপদ,সহজে ব্যবহার যোগ্য এবং সাইজে ছোট। এর জন্মকুন্ডলী পাবেন এখানে। 
এদের বাহিরে ড্রুপাল,এক্সপুজ সহ আরো বেশ কয়েকটী আছে।তবে মার্কেট এক চেটিয়া ভাবে দখলে রেখেছে উপররে দুইটা।
ডায়নামিক সাইট,কন্টেন্ট
এই সেক্টর এর কাজ অনেক।তবে আপনাকে প্রথমে জানতে হবে PHP এবং SQL ল্যাংগুয়েজ সম্পর্কে। সাধারনত পি এইচ পির জন্য MySQL ডাটাবেজ ব্যবহার হয়,এ জন্য আপনাকে এই দুইটার কোডিং সম্প্ররকে জানলে হবে না,সেই সাথে কিভাবে কাজ করে এবং কিভাবে এটা ডাটা প্রসেস কর সেটাও জানতে হবে।
PHP learning and Details

MySQL Learning And Details

এখানে আপনাকে পুরো একটা সাইট ডিজাইন করতে হতে পারে যার তথ্য গুলো ডাটাবেজে থাকবে।পি এইচ পির মাধ্যমে সেটাকে কল করতে হবে এবং ব্রাউজারে প্রদর্শন করতে হবে।অথবা আপনাকে সাইটের কোণ একটা ছোট্ট অংশ ডিজাইন করতে হবে।যেমন অর্ডার প্রসেসিং,ফিডব্যাক প্রসেসিং কিংবা ফর্ম প্রসেসিং।আরো অনেক কিছু।এটা আগে থেকে বলে নেই যে ওয়েব ডেভলপমেট এর যে কোন সেকশন এ কাজ করতে আপনাকে PHP-MySQL প্রোগ্রামিং এবং ইন্টিগ্রেশন সম্পর্কে জানতে হবে।সেটা সি এম এস ই হোক আর ই কমার্স ই হোক।
ই-কমার্স
এই ক্ষেত্রে সাধারনত অনলাইন বেচা কেনার কাজ বোঝানো হয়,একটা সাইট যেখান থেকে অনলাইনে অর্ডার করা যাবে এবং অনলাইনে কিংবা অফলাইনে পেমেন্ট করা যাবে।অনলাইন পেমেন্ট থাকলে সে ক্ষেতে পেপাল,এলার্টপে কিংবা মানি বুকার্সের এ পি আই এর ব্যবহার জানতে হবে।
এই টাইপের সাইট আপনি PHP-MySQL ব্যবহার করে নিজেও বানাতে পারেন।আবার যে কোন সি এম এস ব্যবহার করতে পারেন।এই সেক্টর এ ম্যাগিনটো,ও এস কমার্স এবং যেন কার্ট এর ভালো মার্কেট রয়েছে।
OS COMMERCE

ZEN CART

Magento

উপরে যে সেক্টর গুলো সম্পর্কে লিখলাম সেগুলো সম্পর্কে আমার [মোটামুটি/বেশ/হালকা পাতলা/অল্প সল্প] জ্ঞান আছে। বাকি সেক্টর গুলোর ওপর নাই।
এতক্ষন বর্ননা করলাম ফ্রীল্যান্সিং এ কি কি ধরনের কাজ আছে এবং সেগুলো কিভাবে শেখা যায়।এবার আসবো ফ্রীল্যান্সিং কিভাবে করা যায়।
www.odesk.com

www.freelancer.com

www.elance.com

www.guru.com

www.vworker.com

www.scriptlance.com

www.getacoder.com

ঊপরের সাইট গুলো সব গুলোই ফ্রী ল্যান্সার নেটওয়ার্ক,এর মধ্যে আমার ব্যাক্তিগত পছব্দ www.freelancer.com এবং www.odesk.com । এদের কাজের রেঞ্জ বেশি,ঝামেলা কম।

এর মধ্যে যে সাইট টীতে আপনার রেজিষ্ট্রেশন করতে ইচ্ছে করবে সেখানে রেজিষ্ট্রেশন করুন।আপনি কি কি কাজ পারেন সেই ক্রাইটেরিয়া গুলো সিলেক্ট করুন।আপনি যে সব অপশন সিলেক্ট করবেন তার ভিত্তিতে আপনাকে কাজের লিষ্ট দেখাবে।এর পর আপনি কাজের ক্যাটাগরী অনুযায়ী কাজ ব্রাউজ করে যেটা পারবেন বলে মনে হয় সেটাতে বিড করুন। freelancer.com এ মাসে ৫০ টা বিড করার সুযোগ থাকে। odesk.com e কিছু টেষ্ট পাস করার আগে ২ টা বিড করার সুযোগ থাকে।টেষ্ট পাস করার পর বিডের লিমিটেশন বাড়ানো হয়।
আজ শুধু ব্যাসিক টা লিখলাম।এর পর freelancer.com নিয়ে লিখবো।ফ্রীল্যান্সিং করতে গেলে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে।
-আপনাকে ইংরেজি তে যথেষ্ট ভালো হতে হবে।প্রয়োজনে আপনাকে ক্ল্যায়েণ্টের সাথে ভয়েস চ্যাট ও করতে হতে পারে।তাই ইংরেজি স্কিল খুব জরুরী।নিখুঁত ইংরেজি লিখতে ও বলতে পারা আপনার কাজ পাওয়াকে অনেক সহজ করে দেবে।
-আপনি যে কাজ পারবেন না সেটা কখনোই বিড করবেন না।পরে কাজ না হলে আপনার রেপুটেশন খারাপ হবে।যে সব কাজ আপনি সন্দিহান যে পারবেন কিনা,সেটা দেখে শুনে বিড করুন।
-যে কাজ টা পাবেন আগে সেটা ভালো ভাবে বুঝে নিন।প্রয়োজনে ক্ল্যায়েন্টের সাথে বিস্তারিত কথা বলুন।অনেক সময় কাজের বিবরন দেখে যেমন মনে হয় কাজ করতে গেলে দেখা যায় তা নয়।আমি একবার একটা কাজ পেয়েছিলাম একটা ডায়নামিক ফর্ম বানাতে হবে যেখানে সবার যাবতীয় ডিটেইলস থাকবে।কাজ এ হাত দেয়ার পর ক্লায়েন্ট বলে দেশ বিভেদে ফর্ম আলাদা হবে।উদাহরন সরূপ ইউ এস এর জন্য সোশ্যাল সিকিউরিট নম্বর এর ফিল্ড থাকবে এবং ইন্ডিয়ার জন্য আই কার্ড নম্বর[এটা কাজে ছিলো না,উদাহরন দিলাম]।,শুনে তো আমার মাথায় হাত।
-যথা সম্ভব চেষ্টা করুন সময়ের মধ্যে কাজ শেষ করতে।এতে আপনার রেপুটেশন বাড়বে।আর বিড করার সময় আপনি যে সময়ের মধ্যে শেষ করতে পারবেন সেই সময় ই উল্লেখ করুন।অযথা কম বা বেশি সময় দেবেন না
-যে কোন কাজ শেষ করার পর কয়েক দফা রিভিউ করুন।ওয়েব ডিজাইন সেকশন এর কাজ হলে যতো গুলো ব্রাউজারে সম্ভব টেষ্ট করুন।দেখুন সব গুলোতে ঠিক দেখাচ্ছে কিনা।
-কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লায়েন্টের সাথে ভালো যোগাযোগ রাখুন।বেশির ভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনার কাজে খুশি হয়,ভবিষৎ এ সেই আপনাকে আরো কাজ এনে দেবে,নিজের বা অন্যের।আমি আমার এক ক্লায়েন্টের কাছ থেকে ছোট ছোট অনেক গুলো কাজ পেয়েছিলাম।
-পেমেন্টের ব্যাপারে আগে থেকে নিশ্চিত হয়ে নিন।কিভাবে পেমেন্ট নেবেন সে প্রসেস ঠিক করে নিন।আর বিড করার সময় আপনার যতো $ হলে আপনি কাজ টি করতে পারবেন সেটার নিচে বিড করবেন না।পরে কাজের সময় নিজে থেকেই আগ্রহ হারিয়ে ফেলবেন।তাই আপনার চাহিদার সাথে কাজের সমন্বয় করুন।
-আপনার ব্যাপারে কোন ভূল তথ্য ক্লায়েন্ট কে দেবেন না।যতোটা সম্ভব সৎ থাকার চেষ্টা করুন।যদি কোন কাজ না পারেন,ক্লায়েন্ট কে সরাসরি জানিয়ে দিন।

যদি ফ্রীল্যান্সিং কিংবা আউটসোর্সিং নিয়ে কোন প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ nomanvay@gmail.com

আয় শুরু হোক দেশি সাইট থেকেই

আয় শুরু হোক দেশি সাইট থেকেই

একটু দেরি করে হলেও আবারো ফিরে আসলাম মিনি ধারবাহিক এর ৩য় পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালোই আছেন এবং সাথে আছে প্রতিমুহূর্ত।

আমাদের এবার কাজ খোঁজার পালা। তাই আজকে দেখবো আমারা কিভাবে কাজের জন্য বিড করবো! চলুন তাহলে শুরু করে দেয়া যাকঃ-

প্রতিটি ব্লগের/সাইটেরই নির্দিষ্ট একটি রোলস বা নিয়ম থেকে থাকে। কারণ নিয়ম হীন প্রতিটি যায়গাতেই লক্ষ্য করে দেখবেন অনিয়ম শুরু হয়ে থাকে। এবং অনেক সময় তা মাত্রা ক্রস করে যায়। তাই সব কিছুতেই একটি পরিপূর্ণ নিয়ম থাকা অবশ্যক!
উপড়ের পিকচারটির মধ্যে যেই মেন্যু দেখতে পাচ্ছেন তাহলোঃ-
  • হোমঃ- প্রথম পাতায় আসার জন্য।
  • ব্রাউজ জবঃ- আমরা এখান থেকেই কাজ খোঁজবো।
  • কন্টাকঃ- যেকোনো সমস্যায় বা প্রয়োজনে ব্লগের পরিচালকদের সাথে যোগাযোগ কররা জন্য।
  • ট্রিমসঃ- সকল নীয়ম মালা।
  • হেল্পঃ- আপনার কোন সাহায্য প্রয়োজন হলে নক করবেন এখানে।
  • FAQ:- দেশি ওয়ার্কার সম্বন্ধে আলোচনা!
  • দেশি ওয়ার্কারের মাঝে যারা কাজ দেয়ায় ও কাজ করার মাঝে এগিয়ে আছেন তাদের লিস্ট।

“ব্রাউস জব” এর মাঝে যেয়ে এতো, এতো কাজ যদি আপনি না খুঁজতে চান। তবে ইচ্ছে করলে আপনি সর্বশেষ কাজের লিস্ট থেকেও কাজ খুঁজে নিতে পারবেন। এতে একটি সুবিধা হচ্ছে সর্বশেষ কাজ হবার ফলে আপনি যদি দ্রুত বিড করতে যান তবে সিরিয়ালে খুব একটা পড়তে হবে না। এবং সুন্দর করে আগে এপ্লাই কররা  ফলে কাজটি আপনি পেয়েও যেতে পারেন :) । আর এটি পাবেন হোমের নিচেই।

হোমের একেবারে নিচে দেখতে পাবেন “জনপ্রিয় বিভাগ সমূহ”। এতে করে এখান থেকে আপনি দেখতে পাবেন সাইটে এখন কোন, কোন বিভাগে কাজ রয়েছে। অতঃপর পছন্দ অনুযায়ী বিভাগ টির মাঝে বিড করুন।

এবার পালা বিড করারঃ-


ব্রাউজ জব থেকে আপনার পছন্দ অনুযায়ী কোন একটি / একাধিক (আপনি সাধারণত প্রতিদিন ৫ টি বিড করতে পারবেন) কাজ সিলেক্ট করুন।

উক্ত কাজটি ওপেন হবার পর যদি আপনার ভালো লেগে থাকে তবে “BID ON THIS PROJECT” এ ক্লিক করুন।


  • আপনি এই কাজটির জন্য সর্বমোট যত টাকা চান তা লিখুন। আমি চেয়েছি ৫০০!
  • কাজটি কত দিনের মধ্যে করতে পারবেন তা দিন। আমি ৫ দিন দিয়েছি।
  • আপনি ৫০০ টাকা থেকে কত টাকা অগ্রিম চান তা লিখুন! আমি অগ্রিম চাই নি!
  • এবার প্রথম বক্সে সাধারণ কিছু লিখুন। যেমন Sir check your pm (pm= পার্সোনাল মেসেজ) , ভাইয়া আপনার মেসেজ টি দেখুন, Sir আমাকে কাজ টি দিন ….. ইত্যাদি, ইত্যাদি! তবে অবশ্যই খুব ভদ্র ও আকর্ষণীয় ভাবে!
  • ২ নাম্বার বক্সে দেখুন  আমি খুব পাম-পট্টি দিয়ে বায়ার কে একটি গোপন বার্তা দিয়েছি! যে আমি এই করি, ওই পারি। এভাবে করবো, সেভাবে করবো! ইত্যাদি, ইত্যাদি। আপনারা আপনাদের সঠিক কথা লিখে কাজ নেবার জন্য বায়ারকে মেসেজ করুন।
  • অতঃপর সবুজ টিক দেয়া “স্পন্সর হবে না” তে ক্লিক করে মেসেজ সেন্ড করুন সফল ভাবে।
আপনি যদি “স্পন্সর হবে তে ক্লিক করতেন তবে তারা আপনার কাছে টাকা চাইতো। যার ফলে আপনি প্রতিদিন ফ্রী ৫ বিড এর পরিবর্তে টাকা দিয়ে ২০ টি কাজে বিড করতে পারতেন” । তবে আমরা যেহেতু  নতুন আমাদের প্রতিদিন ৫ টি কাজই যথেষ্ট ;) । যখন কাজ শিখে যাবেন এবং স্পীড বাড়বে তখন না হয় পেইড হয়ে দেখা যাবে :D

দেখুন উক্ত কাজের নিচে গিয়ে আপনার বিড দেখাচ্ছে! ;)
আমি এই কাজ টিতে বিড কররা পর কাজটি আমি পাই। বায়ার আমাকে কাজটি দেয় এবং স্কাইপিতে সকাল ৯ টা থেকে ৫ টার ভেতর কথা বলতে বলে। আপনাদের স্ক্রীন শর্ট দেখাতে পারলাম না বলে দুঃখিত। কারণ সেটি আমি C প্রোগ্রাম এর পিকচার ফোল্ডারে রেখেছিলাম কিন্তু ভুলে ডিলেট হয়ে গিয়েছে :( যাই হোক সেটা কিছু না :)
আজকে এই পর্যন্তই, আগামীতে চূড়ান্ত পর্ব নিয়ে হাজির হতে পারবো ইনশাল্লাহ এই প্রত্যাশাই করি। সেই পর্যন্ত সবাই আশা করি সাথেই থাকবেন।
“সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন”।

আসুন একটু কষ্ট করে আয় করি (নতুন এবং অনলাইন আয়ের উপর আগ্রহীদের জন্য)

আসুন একটু কষ্ট করে আয় করি (নতুন এবং অনলাইন আয়ের উপর আগ্রহীদের জন্য)

অনলাইনে আয়ের জন্য যারা পিটিসি সাইট এর উপর ভরসা করেছিলেন তারা নিশ্চয়ই টিভি এবং পত্র-পত্রিকা থেকে জানতে পেরেছেন ক্লিক করে আয় করা শুধু বাস্তবে কেন, স্বপ্নেও সম্ভব না। যারা এমনটি ভেবেছিলেন তারা আসলে দুঃস্বপ্ন দেখেছিলেন। অনলাইন এ আয় করা যায় সত্যি কিন্তু ভাই আপনি কাজ করবেন না আর আপনাকে টাকা দেবে এত উদার স্বয়ং বিল গেট্‌স ও হতে পারবেনা। তাই যারা অনলাইন আয়ে আগ্রহী কিন্তু তেমন কাজ পারেন না তাদের জন্য আজ আমি একটি সহজ কাজের সন্ধান দিতে এসেছি।
আপনারা ডাটা এন্ট্রি এর নাম শুনলেও শুনে থাকতে পারেন। ক্যাপচা এন্ট্রি এমনি একটি কাজ। আপনি হয়ত অনেক ওয়েবসাইট এ রেজিস্ট্রেশান করতে গিয়ে দেখে থাকবেন আপনাকে একটি ছবি দেয়া হয় এবং সেখানে যা লিখা থাকে তা লিখতে বলা হয়। ক্যাপচা এন্ট্রির কাজটি ঠিক এটাই।
এখন আসি আপনি কোথায় এই কাজ করবেন? আমি আপনাকে একটা বিশ্বস্ত সাইট এর সন্ধান দিব। আপনি প্রথমে এখা্নে যান। উপরে বাম এ FREE SIGNUP এ ক্লিক করুন-
এরপর যে রেজিস্ট্রেশন ফর্মটি আসবে সেটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন। আপনার ইমেইল এড্রেস এ একটি মেইল যাবে সেটি ভ্যারিফাই করুন।  এবার আপনার অ্যাকাউন্ট এ লগিন করুন। তাহলে নিচের মত একটি পেজ আসবে-
এখানে আপনি আপনার অ্যাকাউন্ট এর বর্তমান অবস্থা দেখতে পারবেন। আয় শুরু করার জন্য উপরের লাল চিহ্নিত Solve Images অপশন এ ক্লিক করুন। আপনি প্রতিটি ক্যাপচার জন্য ১৫ সেকেন্ড সময় পাবেন। কম হয়ে গেল? ভাই শুধু মাউস দিয়ে ক্লিক করে কিছু তো পাননি বরং আপনার যেটুকু টাইপিং স্পীড ছিল তাও শেষ করে ফেলেছেন। এবার একটু ঝালাই করুন।
এবার আসি আয়ের কথায়। আপনি প্রতি ১০০০ ক্যাপচা এন্ট্রির জন্য সর্বোচ্চ ১.৩৫ ডলার পাবেন যা আপনি Western Union Money Transfer অথবা PayPal অথবা Liberty Reserve এর মাধ্যমে নিতে পারবেন। আপনার টাইপিং স্পীড ভাল হলে আপনি এক ঘণ্টাতেই ১০০০ ক্যাপচা টাইপ করতে পারবেন।
আর এখানে আপনি রেফারাল এর মাধ্যমেও আয় করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে রেফারাল লিংক জেনারেট করতে হবে। নিচের দেখানো চিত্রের মত Affiliates থেকে Codes এ যান-
যে পেজটি আসবে সেখান থেকে নিচের মত ADD NEW CODE অপশন এ ক্লিক করুন-
এরপর যে পপ-আপ আসবে সেখানে Save Code অপশন এ ক্লিক করুন। এবার আপনার একটি কোড জেনারেট হবে যা আপনি দেখতে পারবেন। এখন আপনার রেফারাল লিংক হবে- http://www.protypers.com/?id=YOUR_CODE । এখানে YOUR_CODE এর জায়গায় আপনার কোড টি বসিয়ে দিন। যেমন যদি কোড হয় 123 তবে রেফারাল লিংক হবে- http://www.protypers.com । এই লিংক দিয়ে আপনার বন্ধুদের রেজিস্ট্রেশন করতে বলুন। এতে তাদের যা আয় হবে তার একটি অংশ আপনি পাবেন।
অনেক সময় নিয়ে টিউন টি করলাম। কেমন হল আপনারাই ভাল বলতে পারবেন। টেকটিউনস পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও টিউন টি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনি কি ব্লগ ​অথবা ওয়েবসাইট দিয়ে আয় করতে চান ?


আপনি কি ব্লগ ​অথবা ওয়েবসাইট দিয়ে আয় করতে চান ?

:lol: আসসালাময়ালাইকম, আসা করি সবাই ভাল আছেন ।আপনার কি ব্লগ ​​অথবা ওয়েবসাইট আছে?যদি আপনি চান  আপনি আপনার ব্লগ ​​বা ওয়েবসাইট দ্বারা টাকা আয় করতে পারবেন। আপনার  ওয়েবসাইট বা ব্লগ  এ  বিজ্ঞাপন  যোগ  করে আপনি টাকা আয় করতে পারবেন।CBeckads বিজ্ঞাপনগুলি আপনার ব্লগ ​​বা ওয়েবসাইটে  প্রদান করবে।যখন একটি বিজ্ঞাপন আপনার ওয়েবসাইট থেকে ক্লিক হয় আপনি আপনার একাউন্ট থেকে  টাকা উপার্জন করতে পারবেন। প্রতি এক আইপি দ্বারা এক ক্লিক $ 0.০৫ আয় করতে পারবেন।পেমেন্টস্ স্বয়ংক্রিয়ভাবে আপনার Paypal বা Alertpay প্রতি মাসে পরিশোধ করা হবে।তবে আপনার  CBeckads account  এ  ্minimum $ 15 থাকতে হবে ।
ধাপ সমূহ :
1. ব্যানার উপর ক্লিক করুন।
2. বিনামূল্যে একাউন্ট তৈরি করুন ।
3. আপনার একাউন্টে প্রবেশ করুন ।
4. ব্যানার কোড নিন ।
5. ব্যানার কোড আপনার ব্লগ ​​বা ওয়েবসাইটে সেট করুন ।

বাংলাদেশের বিভিন্ন রুটের ট্রেনের সময় সুচি এবং ভাড়া জেনে নিন

বাংলাদেশের বিভিন্ন রুটের ট্রেনের সময় সুচি এবং ভাড়া জেনে নিন

তেলের দাম বাড়ার কারণে বাসের ভাড়া যেরূপ বল্গাহীন ভাবে বেড়ে চলেছে তাতে অনেকেই বাস বাদ দিয়ে ট্রেনকে যাতায়াতের মূল মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। আর ট্রেনে ভ্রমণ আসলেই আরামদায়ক এবং নিরাপদ। সবচেয়ে বড় কথা ট্রেনের ভাড়া এখনো অনেক সহনীয় পর্যায়ে আছে।
আমরা যারা প্রতিনিয়ত ট্রেনে যাতায়াত করি তাদের হইত সময় সুচি এবং ভাড়া জানার খুব বেশি দরকার নেই। কিন্তু যারা ট্রেনে ভ্রমণ করবেন বলে ভাবছেন তাদের জন্য এটি অত্যন্ত দরকারী। আমি কয়েক দিন আগে রাজশাহী স্টেশন থেকে একখানা সময়সূচির বই কিনে এনেছি। আর দুই দিন যাবত ওই বইয়ের সকল তথ্য কম্পোজ করলাম। অবশ্য রেলওয়ে এর সাইটে সকল সময়সূচি দেয়া আছে বৈকি। (ভূতের বেগার খাটলাম আর কী?)। আমার নিজস্ব ওয়েবসাইট এর জন্য একটা পোস্ট লেখার তাগিদ থেকে সময় সুচির একটা পিডিএফ ভার্সন বানিয়ে ফেললাম। যাদের পিসি অথবা মোবাইল এ পিডিএফ পড়া যায় তারা এটি ডাউনলোড করে নিতে পারেন।

Download Train Time Table of Bangladesh (PDF)

Intercity Trains leave from Dhaka:

DestinationName of TrainDepartureArrivesOff day
Cantonment-CalcuttaMoitry Express7:1518:45Sat, Sun, Mon, Tues and Thursday
ChittagongMohanagar Probhati7:4014:45-
ChittagongMohanagar Godhuli15:2022:10Sunday
ChittagongSuborna Express16:4022:40Friday
ChittagongTurna23:306:40-
RajshahiDhumketu Express6:0012:05Tuesday
Joydevpur-ChapaiRajshahi Ex. (Mail)14:0523:00-
RajshahiSilkcity Express14:4020:50Sunday
Cantonment-RajshahiPadma Express22:454:45Tuesday
SylhetParabat Express6:4013:20Tuesday
SylhetJayantika Express12:0019:15-
SylhetUpaban Express21:505:10Wednesday
KhulnaSundarban Express6:2016:30Saturday
KhulnaChitra Express19:005:10Monday
RangpurRangpur Express9:0019:00Sunday
DinajpurEkota Express9:5019:10Tuesday
DinajpurDrutojan Express19:405:00Wednesday
Cantonment-nilphamariNilsagor Express8:2517:30Monday
LalmonirhaatLalmoni Express22:108:20Friday
NoakhaliUpokul Express7:0013:30Wednesday
KishoreganjEgaro Sindur Probhati8:1011:55Wednesday
KishoreganjEgaro Sindur Godhuli18:3022:50-
Dewanganj BazarTista Express7:2013:00Monday
Dewanganj BazarBrahmaputra Express18:0023:55-
TarakandiAgnibeena9:3015:10-
Bangabandhu Setu PurboJamuna Express16:2023:40-

Intercity Trains leave from Chittagong:

DestinationName of TrainDepartureArrivesOff day
DhakaSuborna Express7:1012:45Friday
DhakaMohanagar Probhati7:2014:05Sunday
DhakaMohanagar Godhuli15:0021:30-
DhakaTurna23:006:15-
SylhetPaharika Express8:0017:00Monday
SylhetUdayan Express21:006:00Saturday
ChandpurMeghna Express17:0022:10-

Intercity Trains leave from Rajshahi:

DestinationName of TrainDepartureArrivesOff day
DhakaSilkcity Express7:3013:30Sunday
Dhaka CantonmentPadma Express16:0021:50Tuesday
DhakaDhumketu Express23:204:50Monday
KhulnaSagordaree6:5013:30Monday
KhulnaKopotakshmo14:0020:35Wednesday
ChilahatiTitumir6:3013:50Wednesday
NilphamariBarendra15:0021:00Sunday
Goaland GhatModhumoti7:1012:45Thursday

Intercity Trains leave from Sylhet:

DestinationName of TrainDepartureArrivesOff day
DhakaJayantika Express8:2015:40Thursday
DhakaParabat Express15:0021:50Tuesday
DhakaUpaban Express22:005:15-
ChittagongPaharika Express10:1519:35Saturday
ChittagongUdayan Express21:206:10Sunday

Intercity, Mail and Local Trains leave from Khulna:

DestinationName of TrainDepartureArrivesOff day
DhakaChitra Express8:3018:30Monday
DhakaSundarba Express20:005:35Friday
RajshahiKopotakshmo Express6:3013:10Wednesday
RajshahiSagordaree Express15:0021:30Monday
Chapai NawabganjMohanonda (Mail)11:1022:30-
SyedpurRupsha Express7:5017:20Thursday
SyedpurSimanta Express20:455:45-
ParbatipurRocket (Mail)9:3022:10-
BenapolCommuter (Mail)7:109:50

Intercity Trains leave from Santahar, Bogra:

DestinationName of TrainDepartureArrivesOff day
DhakaEkota Express0:457:40Tuesday
Dhaka (Cantonment)Nilsagor Express1:507:45Monday
DhakaDrutojan Express11:1517:55Wednesday
DhakaLalmoni Express14:3021:05Friday
DhakaRangpur Express23:556:35Sunday
RajshahiBarendra Express9:1511:40Sunday
RajshahiTitumir Express19:1021:50Wednesday
KhulnaRupsha Express10:2017:15Thursday
KhulnaSimanta Express21:454:30-
RangpurRangpur Express15:0519:00Sunday
ChilahatiTitumir Express9:1513:50Wednesday
NilphamariNilsagor Express14:0517:30Monday
NilphamariBarendra Express17:3521:00Sunday
SyedpurSimanta Express3:005:45-
SyedpurRupsha Express14:3517:20Thursday
DinajpurDrutojan Express1:505:10Thursday
DinajpurDolonchapa Express13:3020:20-
DinajpurEkota Express16:1019:20Tuesday
LalmonirhaatLalmoni Express4:358:20Saturday
BurimariKorotoa Express16:1522:20-

লেখালেখি করে আয় করতে চাইলে এখনি PDF ফাইলটি ডাউনলোড করে নিন

লেখালেখি করে আয় করতে চাইলে এখনি PDF ফাইলটি ডাউনলোড করে নিন



বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
আজ আমি আপনাদের সামনে যে পোস্টটি তুলে ধরবো সে পোস্টটি আপনাদের অনেক এরই কাজে লাগতে পারে ।
আমরা অনেকে ইন্টারনেটের মাধ্যমে ইনকাম করতে চাই । কিন্তু আমরা সকলে সবকাজ করতে পারি না । তবে আমরা প্রায় সকলে কম বেশি লেখালেখি করতে পারি কিন্তু সেটি কোন কাজে লাগাতে পারি না । কিন্তু আজ আমি আপনাদের লেখালেখি করে আয় করার একটি পিডিএফ ফাইল উপহার দেব ।
এই পিডিএফ ফাইলে আপনি কি কি পাবেন
  • কাজের ধরন
  • কি পরিমান আয় করতে পারবেন
  • কতটুকু শ্রম দিতে হবে
  • টাকা পাওয়ার নিশ্চয়তা
  • কাজ করার যোগ্যতা
  • কি কি কাজ পাবেন
  • কাজ করার জন্য কি কি সাইট দরকার
  • কাজ কত রকম হতে পারে
  • লেখা কি রকম হতে হবে
  • কেমন প্রস্তুতি নিতে হবে
পিডিএফ ফাইলটি মাত্র ২৬৫ কিলোবাইট ।

Monday, May 21, 2012

এবার ডিভিডি দেখুন আইপড এ


Post an ad on ClickBD.com and win an iPhone 4 every month
এই সময়ের ডিজিটাল তরুন তরুনীদের অনেকেরই সাধের বস্তু হচ্ছে তাদের প্রিয় আইপড টি। গান শোনা, মিউজিক ভিডিও দেখা সহ অনেকেই অনেক ক্ষেত্রে ব্যবহার করছে আইপড এর।
একবার ভেবে দেখুন বন্ধুগন, আপনাদের আইপড এর মিউজিক ভিডিও অথবা মুভি গুলো যদি ডিভিডি কোয়ালিটি সম্পন্ন হত? এক্কেবারে সোনায় সোহাগা!
যে কোন ডিভিডি আইপড এ কপি করা যায় ঠিকই কিন্তু আইপড এ ডিভিডি দেখতে একটু অন্য প্রক্রিয়া অবলম্বন করতে হবে।
হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের ডিভিডি কে আইপড এ রুপান্তরের কৌশল গুলো জানানোর চেষ্টা করব।
ডিভিডি কে আইপড এ রুপান্তরে আপনার দুটি সফটওয়্যারের (ফ্রিওয়্যার) এর দরকার হবে। সেই দুটি সফটওয়্যার হল DVD Decrypter ও Videora iPod Converter.
বন্ধুরা মনোযোগ দিয়ে ডিভিডি রুপান্তরের ধাপগুলো লক্ষ করুন

প্রথম ধাপ

1. আপনার ডিভিডি টি ডিভিডি রম এ প্রবেশ করান।
2. এবার DVD Decrypter সফটওয়্যার টি চালু করুন।
3. এবার মডেল মেনু থেকে IFO অপশনটি বেছে নিন।
3.gif

4.এবার টুলস মেনু থেকে সেটিংস অপশনটি বাছুন এবং এরপর IFO Mode tab বাছুন।
4.gif

5. এবার File Splitting field অপশন এ ক্লিক করুন এবং None বাছুন।
5.gif

6. এবার Stream Processing tab এ ক্লিক করুন এবং Enable Stream Processing টি চেক করুন।
6.gif

7. এবার এইখানের প্রথম দুটি অডিও ও ভিডিও আইটেম সিলেক্ট করুন এবং বাকি অপশন গুলো আনচেক করুন।
7.gif

8. এখন যে জায়গাটি তে আপনার ডিভিডি কপি হবে সেটি বাম দিকে থাকবে (destination center) এইখান থেকে আপনি আপনার কাঙ্খিত স্থানটি বাছুন (যেখানে আপনি আপনার ডিভিডি টি কপি করতে চাচ্ছেন) তবে আপনার ভিডিও ফোল্ডার গুলার একটিকে বেছে নেয়াটা ই শ্রেয়।
8.gif

9. Decrypt এ ক্লিক করুন।
10. এরপর আপনাকে মোটামুটি 20মিনিট অপেক্ষা করতে হবে।

দ্বিতীয় ধাপ

1. এবার আপনি Videora Converter টি চালু করুন।
11.gif
2. যে প্রথম পাতাটি আসবে সেখানে আপনি “Convert” বাটন এ ক্লিক করুন।এটি আপনাকে “Convert” সেকশন এ নিয়ে যাবে। এখানে আপনি অনলাইন ভিডিও এবং ভিডিও ফাইল নামে দুটি অপশন দেখতে পাবেন। আপনি ভিডিও ফাইল এ ক্লিক করুন।
3. এখানে আপনি ভিডিও রুপান্তরের দুটি মোড দেখতে পাবেন। নরমাল মোড এবং পাওয়ার মোড। নরমাল মোড আপনি ইন্টারনেট সংযোগ এর সাথেও ব্যবহার করতে পারবেন। এটি সাধারনত অপরিপক্ক ইউজারদের জন্য যারা সহজেই তাদের ভিডিও টি আইপড এ রুপান্তর করতে চাচ্ছে। পাওয়ার মোড অনলাইন অথবা অফলাইন যে কোন একভাবেই করা যেতে পারে। এটি অভিঞ্জ ইউজারদের জন্য যারা MPEG-4, QVGA, H.264, VGA এর ব্যপারে যথেষ্ট আইডিয়া আছে। আমরা নরমাল মোড টি ই বেছে নেবো।
22.gif
4. এরপর সেই ভিডিও ফাইল টি বাছুন যেটি আপনি রুপান্তর করতে চাচ্ছেন।
44.gif
5. Output Folder location টি সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।
55.gif
6. আপনার ভিডিও টাইটেল সিলেক্ট করুন ও “Next” এ ক্লিক করুন।
66.gif
7. এবার Video Conversion Settings বাছুন। এখানে আপনি আপনার ইচ্ছামত যে কোন সেটিংস পরিবতর্ন করতে পারবেন। উল্লেখ্য যে ভিডিওর কোয়ালিটি এবং ফাইনাল সাইজ আপনার বাছাইকৃত সেটিংসের উপর নির্ভর করে। সব কিছু ঠিকঠাক মত বাছাই করার পর আপনি “Next” এ ক্লিক করুন।
77.gif
8. এবার “Start Converting” অপশন এ ক্লিক করুন।
88.gif
9. View Conversion Progress এ ক্লিক করে আপনি আপনার কাজের অগ্রগতি ও মাঝে মাঝে দেখে নিতে পারবেন।

শেষ ধাপ

শেষ ধাপে আপনাকে iTunes চালু করতে হবে। এবার মুভি ফোল্ডার থেকে আপনার রুপান্তরিত মুভি টি কপি করে আপনার আইপড এ পেস্ট করে নিন।

ডাউনলোড

আশা করি এই টিউন টি হয়ত কখনো আপনাদের কাজে আসবে।