Monday, May 28, 2012

কিভাবে Payoneer – Master Card কার্ড Activate করতে হয় চলুন দেখি!

কিভাবে Payoneer – Master Card কার্ড Activate করতে হয় চলুন দেখি!

কিভাবে Payoneer - Master Card কার্ড Activate করতে হয় চলুন দেখি!
অনেকেই হয়তো Payoneer r Master Card সম্পর্কে জানেন কিন্তু অনেকেই বুঝতে পারেন না কিভাবে কার্ড Activate করবেন!
তো যারা কার্ড পাবেন তাদের তো কার্ড Activate ও করবে হবে।
চিন্তা করবেন না। Activation ফ্রী
just check the video out..
Video Link: http://joomexperts.com/priamcse.swf
File Size : ১.৬৫ এমবি মাত্র

সময়কাল ঃ  1:43 miniute

প্রথমে আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন
লগ ইন করুন ঃ  https://myaccount.payoneer.com/Login/Login.aspx
ইউজার নাম ও পাসওয়ার্ড দিন!
Click here to activate card...................
কার্ড এর ১৬ বিশিষ্ট নাম্বার টা দিন!
৪ নাম্বার বিশিষ্ট নাম্বার দিন।(মনে রাখবেন টাকা উঠাতে এই নাম্বার লাগবে!)
কার্ড এ টাকা না থাকলে ATM booth এ use korben na.  করলে আপনার কার্ড ATM Booth Card রেখে দিবে!

বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের ১০ উপায়(কপি+পেষ্ট পোষ্ট, মূল লিংক পোষ্টের শেষে)

বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের ১০ উপায়(কপি+পেষ্ট পোষ্ট, মূল লিংক পোষ্টের শেষে)

তুমি কি বাংলাদেশে থাকো? তুমি কি অনলাইনে আয় রোজগারের সঠিক উপায় খুঁজছো? তাহলে, আমার এই নিবন্ধটি পড়ো। এটি তোমার জন্য একটা সহায়ক হিসেবে কাজ করবে কারণ, অনলাইনে যে কিভাবে ঘরে বসে অনেকভাবে অর্থ উপার্জন করা যায়, তা এই নিবন্ধ পড়লে তুমি জানতে পারবে। আমি তোমাকে বলে রাখতে চাই যে, অনলাইনে আয় করা বাস্তব জীবনে আয় করার মতোই কঠিন। এখানে এমন কিছু রাস্তা আছে যেগুলোতে কাজ শুরু করা সহজ কিন্তু, এগুলো থেকে বেশী টাকা রোজগার করা যায় না। এ তুলনায় অন্যান্য উপার্জনের পন্থায় ভালো আয়ও হয় আবার, তা ধারাবাহিকভাবে বজায় থাকে। বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের উপায়গুলো নিম্নরুপ,

১।পেড রিভিউ-এর মাধ্যমে আয় রোজগার

undefinedসার্ভে বা জরিপ একটা পুরাতন পদ্ধতি আর আমার মনে হয় তুমি এ বিষয়ে জানো। “সার্ভে” সাইটে তুমি গিয়ে নিবন্ধিত হবে আর সার্ভে বা জরিপ আসার অপক্ষা করবে; সার্ভে ফর্ম পূরণ করে তোমার মতামত জানাবে, ব্যস! প্রতিটি সার্ভের জন্যে তুমি টাকা পাবে। এখানে, এমন কিছু ব্যবস্থাও আছে যেখানে, ইমেইল পড়ার ও জবাব দেওয়ারও কাজ থাকে। সার্ভে সাইট হিসেবে অন্যতম জনপ্রিয় সাইট হচ্ছে-সার্ভে সেভী।

২।নিবন্ধ লিখে আয় রোজগার

এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো পাঠকদের লেখায় আপডেট হতে থাকে। কোন কোন সাইটে তারা লেখকদের সাথে মুনাফা ভাগ করে নেয়। তুমি এখানে বিভিন্ন নিবন্ধ লিখতে পারো আর তোমার আর্টিকেল বা নিবন্ধ যতো বেশি পাঠক পড়বে, তুমি ততো বেশি টাকা পাবে। “শুভং” নামক একটা ওয়েবসাইট আছে যারা তাদের লেখকদের সাথে শতকরা ১০ ভাগ গুগল এডসেন্স-এর লভ্যাংশও ভাগ করে নেয়।

৩।পিটিসি বা পেড-টু-ক্লিক এ আয় রোজগার

পিটিসি বা পেড-টু-ক্লিক এর সাহায্যে তুমি ওয়েবসাইট(শুধুমাত্র স্পনসরড্ সাইটগুলো‌)ব্রাউজ করার জন্যে টাকা পাবে। এতে আরো উপায় আছে যাতে ওয়েবসাইট সার্ফ করে, ওয়েবসাইট দেখে আর ওয়েবসাইট সার্চ করে টাকা উপার্জন। সত্যকথা বলতে কি, এই সাইটগলো আয়ের তুলনায় অনেক বেশী সময় অপচয় করে। এরা তোমার একেক ইউনিট এডের পেছনে তোমার ব্যয়ের তুলনায় খুবই কম টাকা দেয়। একটা জনপ্রিয় পিটিসি সাইট যারা ভালো অর্থ প্রদানও করে থাকে সেটি হচ্ছে- বাকস্‌.টু

৪।তোমার তোলা ছবির মাধ্যমে অর্থ উপার্জন

যদি তুমি একজন ফটোগ্রাফার বা চিত্রগ্রাহক হয়ে থাকো, তবে তোমার তোলা আকর্ষনীয় ছবিগুলো অনলাইনে বিক্রি করতে পারো। অনলাইনের ডিজাইনার্‌রা তাদের প্রজেক্টের জন্যে অনেক ছবি খুঁজে থাকেন, তুমি তাদের নিকট তোমার ছবিগুলো বিক্রি করতে পারো। তুমি তোমার ছবিগুলো আই-স্টক-ফটোস্‌ ওয়েবসাইটের মাধ্যমে বিক্রিও করতে পারো।

৫।গুগল এডসেন্সের মাধ্যমে আয় রোজগার

গুগল এডসেন্সে আয় করার জন্যে তোমার একটা সচল ওয়েবসাইট অথবা ব্লগ প্রয়োজন। তুমি নিশ্চয়ই দেখেছো এমন বিলবোর্ড বা পোস্টার যেখানে তারা(জনৈক অসাধু ব্যবসায়ীরা) দাবি করে যে, তুমি এখান ১০ থেকে ২০ ডলার দৈনিক আয় করতে পারবে- এটা সম্পূর্ণ মিথ্যা কথা! গুগল এডসেন্স থেকে ইনকাম হয় তখন যখন, কেউ গুগলের সেসব এডে ক্লিক করে। কিন্তু, এখানে ইনকাম করার পূর্বে তোমাকে একটা তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরী করে নিতে হবে। কিন্তু, তোমাকে সেসব নকল এডসেন্স শেখার জায়গায় এই সেখানো হয় যে, কিভাবে চুরির লেখা দিয়ে একটা নকল ওয়েবসাইট বানাতে হয়, এটাতো আসল নয় কারণ এটা একটা ধোঁকাবাজি।
google.com/adsense

৬।তোমার মতামত প্রকাশের জন্যে টাকা পাবে

হ্যাঁ, এটিই নতুন দিনের আয় রোজগার মাধ্যম, এখন তুমি টাকা নিয়ে যেকোন ওয়েবসাইট বা কোম্পানীর ব্যাপারে তোমার মতামত দিয়ে একটা নিবন্ধ লিখে ফেলো তোমার ব্লগে। পেড রিভিউ সাইটগুলো কল্যাণে, এখন তারা(কোম্পানী বা ওয়েবসাইটগুলো) তোমাকে তাদের ব্র্যান্ড, পন্য বা ওয়েবসাইটের বিষয়ে লেখার জন্যে অর্থ পরিশোধ করবে। তোমার এই মতামত বা ব্লগ  তাদের নিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করবে আর তারা পাবে অধিক পাঠক ও ক্রেতা। এরকম একটা জনপ্রিয় পেড্‌ রিভিউ সাইট হচ্ছে-সোস্যালস্পার্ক

৭।এফাইলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে আয় রোজগার(সেবামূলক গোষ্ঠীর সাহায্য করা)

এটি একটি পদ্ধতি যার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে কোন পন্যের প্রচার করবে আর যখন পন্য বিক্রি হবে, তখন তুমি এর থেকে কমিশন পাবে। এখানে অনেক আধুনিক আর ভালো পন্য আছে যেগুলো বিক্রি করা যায় আর মানুষ কিনতেও আগ্রহী; তুমি একজন এফাইলিয়েট হয়েও কাজ করতে পারো। তুমি “ক্লিক ব্যাংক”-এর মাধ্যমে একজন এফাইলিয়েট হয়ে পন্য বিক্রয় করতে পারো।

৮।ব্যানার এডস্‌ বা “ব্যানার” জাতীয় বিজ্ঞাপন বিক্রি করে আয় রোজগার

যদি তোমার একটা প্রতিষ্ঠিত ওয়েবসাইট বা ব্লগ থাকে, তবে বিজ্ঞাপনদাতারা তোমার ব্লগে তাদের বিজ্ঞাপন দিতে দ্বিধাবোধ করবে না। একেই বলে, ব্যানার এডস্‌ অথবা সরাসরি ইনকামের সুযোগ। তোমার ওয়েবসাইটের জনপ্রিয়তা যতো বেশি হবে তোমার পাঠক সংখ্যা বাড়বে ততো বেশি হবে আর তোমার আয়ও বাড়তে থাকবে।

৯।ফ্রি-লেন্সিং বা অস্থায়ী কর্মী হিসেবে অর্থ উপার্জন

ঘরে বসে ফ্রি-লেন্সিং করা আয় রোজগারের একটা চমৎকার সুযোগ। তোমার যদি ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন অথবা এড্‌মিনিস্ট্রেশন বা তদারকির কাজে দক্ষতা থাকে তাহলে, তুমি অনলাইনে এসব কাজ করে আয় রোজগার করতে পারো। তুমি চাইলে ফ্রিলেন্সিংভিত্তিক একটা ক্যারিয়ারই গড়ে তুলতে পারো।

১০।টুইটার বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা

বিজ্ঞাপনদাতাগণ বর্তমানে তাদের ক্যাম্পেইন বা বিজ্ঞাপন উদ্যোগগুলো “টুইটার” বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এজন্যে, তোমার কোন ব্লগ কিংবা ওয়েবসাইট থাকারও প্রয়োজন নেই। এমন অনেক কোম্পানী রয়েছে, যারা টুইটার বিজ্ঞাপনের কাজ করে থাকে যেমন- মেগ-এ-পাই।

অনলাইনে আয়ের টাকা বাংলাদেশে কিভাবে পাবেন?

ক।চেকে টাকা পাওয়া
এটা একটা ব্যাংকের চেক যেটি তুমি যেকোন ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবে। এডসেন্স ও অন্যন্য সাইট এরকম চেকে টাকা পাঠিয়ে থাকে। এটা বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সাধারণ ও জনপ্রিয় মাধ্যম।

খ।পেপেল-এর মাধ্যমে টাকা পাওয়া

পেপেল টাকা পাওয়ার একটি জনপ্রিয় মাধ্যম, যেটি তোমাকে অনলাইনে টাকা পেতে সাহায্য করবে। অবশ্য, এখনও পেপেল বাংলাদেশে আসেনি কিন্তু শীঘ্রই আসবে।

গ।পেওনিয়ার প্রিপেইড ডেবিট মাস্টারকার্ড

এটা বাংলাদেশে অনলাইনের টাকা পাওয়ার জন্যে নতুন একটা রাস্তা। তুমি অডেস্ক থেকে মাস্টারকার্ড পেয়ে সেই কার্ড থেকে টাকা উঠাতে পারো। পড়ে নাও-বাংলাদেশে অডেস্ক পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রাপ্তি।
ঘ।মানিবুকারস্‌ থেকে টাকা প্রাপ্তি
মানিবুকারস্‌ অনেকটা পেপেলের মতোই আর এটা তোমার ব্যাংক একাউন্টের মতনও। বাংলাদেশে এটা প্রচলিত আছে। মানিবুকারস্‌
ঙ।এলার্টপে-এর মাধ্যমে টাকা পাওয়া
এটিও পেপেলের মতোই আর বাংলাদেশে প্রচলিত আছে। তুমি এর টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উঠাতে পারো। এলার্টপে
চ।ই-গোল্ড ব্যবহার টাকা প্রাপ্তি
পেপেলের মতোই…ই-গোল্ড

আমি অনলাইনে কত টাকা আয় করতে পারবো?

এটা তোমার পরিশ্রম, দক্ষতা আর পদ্ধতির উপর নির্ভর করবে, তুমি চাইলে ৫০০০ থেকে ১০,০০০ টাকা প্রতি মাসে আয় করতে পারবে। আয় সম্পূর্ণ নির্ভর করে তোমার বিশ্বস্ততা ও পরিশ্রমের উপর। এখন, তুমি চাইলে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বা উপরে ৫০,০০০ প্রতি মাসে উপার্জন করতে পারো। আমার একটা পরামর্শ নিতে পারো, এখানে সত্যিই অনেক টাকা বানানো যায় আর এটা কোন ফাজলামো নয়, তুমি যাই করো গম্ভীর হয়ে করবে আর কঠোর পরিশ্রম করবে। কখনো চুরি, ধোঁকাবাজি করবে না আর তোমার কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করবে।
এটি আমার মৌলিক পোষ্ট না। আমিতো অনলাইনে আয় এখনো শুরুই করিনি। তবে পোষ্ট টি পড়তে গিয়ে মনে হলো নবীণদের সাথে শেয়ার কারাটা জরুরী। মূল পোষ্ট টি এখানে ,

বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের ১০ উপায়

প্রশ্ন আসতে পারে, আমি অনুমতি নিয়েছি কিনা। এ ব্যপারে লেখক পূর্বানুমতি দিয়ে বলেছেন, "কোন প্রশ্ন থাকলে করে ফেলো আর দয়া করে এই পোস্টটি তোমার প্রিয় সোস্যাল মিডিয়াতে শেয়ার করো।"

ইন্টারনেটে ফ্রীল্যান্স লেখালেখি এবং উপার্জন [এটি কোন সহজ আয়ের টিউন নয়]

ইন্টারনেটে ফ্রীল্যান্স লেখালেখি এবং উপার্জন [এটি কোন সহজ আয়ের টিউন নয়]

[মুখবন্ধঃ ইন্টারনেটে ফ্রীল্যান্স কাজ বা লেখালেখি করে আজকাল অনেকেই একটা নিয়মিত আয়ের সুযোগ করে নিয়েছেন। এই ফ্রীল্যান্স ফিল্ডে আমাদের অর্থাৎ বাংলাদেশের তুলনায় অনেক দেশ এগিয়ে আছে শুধুমাত্র একটি পরিষ্কার ধারণা ও গুছিয়ে কাজ করবার জন্য তাদের যথেষ্ট জ্ঞান থাকার কারণে। ফ্রীল্যান্স লেখালেখিতে কিছুটা সাফল্য পেয়ে আমার মনে হয়েছিল, এটি আমাদের তরুণদের জন্য একটি অপার সম্ভাবনাময় জগত উন্মোচিত করতে পারে। আর তাই প্রায় ২-৩ বছর আগে আমার মাত্র ৪-৫ মাস অভিজ্ঞতার আলোকে একটি আর্টিকেল লিখেছিলাম। তখন আমি একের পর এক ব্লগে নিবন্ধন করে চলেছি, বিভিন্ন ছদ্মনামে। আর প্রায় প্রত্যেকটি ব্লগেই আমি এই লেখাটা পোস্ট করেছিলাম। পরে কয়েকটি ব্লগে একই আর্টিকেল পুনরায় লিখার জন্য কয়েকজনের কাছে রীতিমত তিরস্কৃত হই। টেকটিউনস একটি অন্যরকম জগত। আমি মনে করি আমার ঐ লেখাটি এখানে দিলে একই অপরাধে আমাকে দণ্ডিত হতে হবে না। আরেকটি ব্যাপার, এখানের অনেক কিছু লিখা আছে যা অনেক পাঠকেরই জানা, তবে নতুনদের জন্য অজানা হতে পারে, লেখাটি ২-৩ বছর আগে লিখা - এটি বিবেচনায় রাখতে অনুরোধ করা হল]
__________________________________________________________________________________________________________________________________________

ই-কমার্স বা অনলাইন বিজনেস সম্পর্কে আমরা সবাই হয়তো কিছু না কিছু জানি। কিন্তু, ইন্টারনেটের বদৌলতে আমাদের নিজস্ব সৃজনশীল প্রতিভাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সে সম্পর্কে আমরা অনেকেই মোটেই সচেতন নই। আপনি কি জানেন, কোনরকম দৈহিক পরিশ্রম বা পুঁজি ছাড়াই শুধুমাত্র আপনার মেধা ও মননকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসেই মোটামুটি সম্মানজনক একটা আয় করতে পারেন? এই আয় হতে পারে আপনার প্রধান আয়ের চেয়ে অনেকগুন বেশি। আপনি যদি একজন কম্পিউটার/সফটওয়ার্ প্রোগ্রামার, গ্রাফিক ডিজাইনার, ডাটা এন্ট্রি অপারেটর অথবা ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তাহলে ইন্টারনেট কর্মসংস্থান সাম্রাজ্যের অনেকটাই আপনার। মাসিক ভিত্তিতে আপনার জন্য হাজার কিংবা লাখ ডলারের কাজ আপনার জন্য অপেক্ষা করছে। ওয়েবে যেয়ে খুঁজলেই আপনি পেয়ে যাবেন এই অফুরন্ত সম্ভবনা। কিভাবে? একজন দক্ষ কম্পিউটার ব্যবহারকারী হিসেবে সেকথা আপনাকে বলা বাহুল্য। এই লেখাটি যেহেতু সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য লেখা, আমাদের বিষয়বস্তুটি কিছুটা ভিন্ন।
লেখালেখির কাজ আমরা অনেকেই করে থাকি। কেউ হয়তো নিতান্তই আত্ত্বিক  বা মানসিক পরিতৃপ্তির জন্যই লিখে থাকি। কেউ হয়তো কাগজে বা ম্যাগাজিনে এই লেখালেখির মাধ্যমে কিছুটা উপার্জনও করি। কিন্তু আপনি জানেন কি, ইন্টারনেটে লেখকদের জন্য রয়েছে এক অমিত সম্ভবনা। শুধুমাত্র কয়েকশ শব্দের বিনিময়ে আপনি প্রতিদিন আয় করতে পারেন বেশ কিছু ডলার। ইন্টারনেটে মেধাভিত্তিক কাজের মাধ্যমে ঘরে বসে যারা আয় করতে উৎসাহী, তাদের অনেকই জানেন না কোথায় শুরু করতে হবে। যারা লেখক হিসেবে এই সুযোগটি কাজে লাগাতে চান, তাদের অবস্থাও একই রকম। আমি এই শুরু করা সম্পর্কেই কিছু কথা বলব। তার আগে, আসুন জেনে নেই কি ধরনের কাজ আপনার জন্য এই সম্ভাবনাময় জগতে অপেক্ষা করছে।
ইন্টারনেটের লেখকদের জগত মূলতঃ দুটি ভাগে বিভক্ত। প্রথমটি পেশাদার লেখকদের জন্য আর অপরটি ফ্রীল্যান্স লেখকদের। দুটি জগতেই রয়েছে নিম্নলিখিত ধরনের কাজঃ
  • Essay/paper/research writing
  • Article writing
  • Creative writing (গদ্য, কবিতা, সিনেমা বা বিজ্ঞাপনের কাহিনী ইত্যাদি)।
  • Technical writing (টেকনিক্যাল ম্যানুয়াল, how-to articles ইত্যাদি)
  • Website content writing (ওয়েবসাইটের বিভিন্ন শাখার লেখা)
  • Copywriting (কোন পণ্যের বাজারজাতকরণের জন্য promotional content লেখা)
  • News/press release writing
  • Blog posting (ব্লগ এ লেখা)
  • Forum posting (ফোরাম এ লেখা)
  • Review writing (কোন পণ্যের গুণগত বিশ্লেষণ লেখা)
  • SEO অথবা Search Engine Optimization Writing (কোন বিষয়কে এমনভাবে লেখা যেন তা search engine সহজে খুঁজে পায়)
  • Rewriting (পুনঃলিখন)

পেশাদার লেখার কাজ

আপনি যদি পেশাদার লেখক হন, তাহলে বেশ কয়েকটি ওয়েবসাইটে আপনি সদস্য হয়ে লিখতে পারেন। এখানে আপনাকে নির্দিষ্ট চুক্তির অধীনে কাজ করতে হবে আর আপনাকে কিছু বিষয়ে সম্যক জ্ঞান রাখতে হবে, যেমনঃ
  • চুক্তির বিভিন্ন শর্তসমূহ।
  • পেশাদার লেখকদের জন্য নির্দিষ্ট নিয়মকানুন।
  • বিভিন্ন প্রচলিত লেখনীর ধরন যেমন MLA অথবা APA স্টাইল।
  • ভাষার উপর যথেষ্ট দখল।
পেশাদার লেখার কাজটা একটু জটিল এবং এর বাধ্যবাধকতাও অনেক। তবে পেশাদার লেখকদের সম্মানীর পরিমাণটাও বহুলাংশে বেশি।

ফ্রীল্যান্স লেখার কাজ


অপরদিকে আপনি যদি নিতান্তই একজন সাধারণ বা ফ্রীল্যান্স লেখক হয়ে থাকেন, ইন্টারনেটে আপনার জন্য আছে বিস্তর কাজ। আসুন জেনে নেই, কোথায় এবং কিভাবে আপনি এই বিশাল জগতে পা বাড়াবেন।

ফ্রীল্যান্স আর্টিকেল ডিরেক্টরি বা সাইট


ফ্রীল্যান্স লেখকদের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে যা মূলতঃ article directories হিসেবে পরিচিত। ফ্রীল্যান্স লেখকদের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে যা মূলতঃ article directories হিসেবে পরিচিত। Ezine Articles, Google Knol, ArticleDashboard, Article Pros, Article Directory, Triond ইত্যাদি এমন কিছু সাইট। এখানে আপনি আপনার পছন্দের বিষয়ভিত্তিক লেখা জমা দিয়ে পারিশ্রমিক পেতে পারেন। এই পারিশ্রমিক হতে পারে সরাসরি কিংবা কোন affiliate program এর আওতাভূক্ত। যেমন, আপনি যদি ডিজিটাল ক্যামেরা নিয়ে একটি আর্টিকেল লিখেন এবং ওয়েবসাইটে আপলোড করেন তাহলে হয়তো একই ওয়েব পেইজে Google AdSense এর মত কিছু সম্পর্কিত বিজ্ঞাপন (contextual ad) ভেসে উঠবে। আপনার লেখা পড়তে পড়তে কোন পাঠক যখন ঐ বিজ্ঞাপনগুলো click করবে তখন sponsor ওয়েবসাইট এবং সেখানে বিজ্ঞাপনদাতা উভয়েই একটি নির্দিষ্ট অংকের অর্থ আয় করবে। এই বিজ্ঞাপনের আয়ের কিছু লভ্যাংশ আপনি পেয়ে যাবেন। তবে জেনে রাখা ভাল, এ ধরনের ফ্রীল্যান্স লেখার মাধ্যমে আয়ের পরিমাণ সাধারণতঃ কম হয়ে থাকে।

ফ্রীল্যান্স ‘নিলাম’ সাইট


ফ্রীল্যান্স লেখকদের জন্য আমার মতে সবচেয়ে লাভজনক হল online writing bid বা লেখালেখির নিলাম। তবে এই নিলামের শর্ত প্রচলিত নিলামের মত কঠিন নিয়মের বেড়াজালে আবদ্ধ নয়। ব্যাপারটা একটু স্পষ্ট করে বলি।
ধরা যাক, আপনি একজন ফ্রীল্যান্স লেখক (রচনা/লেখা বিক্রেতা) এই নিলামের একটি ওয়েবসাইটে গিয়েছেন এবং registered user (সাধারণতঃ ফ্রী) হয়েছেন। এখানে আপনি পাবেন বিভিন্ন গ্রাহক বা ক্রেতার দেয়া লেখালেখি সম্পর্কিত অনেক প্রজেক্ট। যেকোন একটি প্রজেক্ট ক্লিক করলে আপনি সাধারণতঃ নিচের বর্ণনাগুলো পাবেনঃ
  • প্রজেক্টের ধরণ (article, copywrite, review, rewrite ইত্যাদি)
  • বিভিন্ন শর্তাবলী যেমনঃ
  • রচনার শব্দসীমা (৪০০/৫০০ শব্দ)
  • রচনার সময়সীমা (১ দিন/ ১১ ঘন্টা/ ৩ সপ্তাহ)
  • বিড লিমিট অর্থাৎ গ্রাহকের বেঁধে দেয়া সর্বনিম্ন ও সর্বউচ্চ নিলামের ডাক (যেমনঃ $30-60, $90 maximum ইত্যাদি)।
  • বিড লিমিটের বাইরে নির্ধারিত কোন rate (যেমনঃ $1 per 200 words, $0.005 per word ইত্যাদি)
  • রচনার কাঠামো (প্যারাগ্রাফ, শিরোনাম, ফাইলের ধরন যেমন টেক্সট, মাইক্রোসফট ওয়ার্ড, জিপ ইত্যাদি)।
  • নির্দিষ্ট কোন শব্দের নির্দিষ্ট সংখ্যক পুনরাবৃত্তি keyword density (যেমনঃ digital camera শব্দগুচ্ছটির ৫০০ শব্দে অন্ততঃ ৩ বার ব্যবহার, Nikon শব্দটির ৩০০ শব্দে অন্ততঃ ৫ বার ব্যবহার ইত্যাদি)।
  • Plagiarism (সাধারণ অর্থে - অন্যের লিখা নকল করা) সম্পর্কিত সতর্কীকরণ। এর প্রতিকারের জন্য আপনার গ্রাহক সাধারণতঃ কিছু শক্তিশালী সফটওয়ার্ (যেমন copyscape) ব্যবহার করবেন।
  • লেখার ধরন (যেমনঃ conversational, third person, first person, informal, funny, US/UK English ইত্যাদি)।
  • নমুনা লেখা বা sample writing জমা দেবার নির্দেশ।
  • অন্য কোন নির্দেশনা।
প্রজেক্টের শর্তাবলী যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এখন বিড করবেন। ধরা যাক আপনি digital camera এর উপর একটি আর্টিকেল পছন্দ করেছেন। এই লেখাটি আপনি ১ দিনের মধ্যে লিখতে পারবেন। তাহলে বিড অপশনে গিয়ে আপনি ৫ ডলারে ১ দিনের মধ্যে আর্টিকেলটির জন্য বিড করুন। গ্রাহক যদি আপনার লেখার নমুনা এবং বিড পছন্দ করে তাহলে আপনি পেয়ে যাবেন কাজটি। একদিনের মধ্যে লিখে ফেলুন চমৎকার একটি লেখা আর তা জমা দিয়ে আয় করে নিন ৫ ডলার।

কিছু জানার বিষয়

  • আপনার লেখার জন্য সম্মানী দুইভাবে পেতে পারেনঃ
- ওয়েবসাইটের পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। গ্রাহক আপনার পাওনা ওয়েবসাইটে আপনার একাউন্টে জমা করবে, যা আপনি বিভিন্ন প্রচলিত money transfer অপশনের মাধ্যমে (যেমন PayPal, Moneybookers, Wire Transfer, Cheque) আপনার ব্যাংক একাউন্টে স্থানান্তর করতে পারবেন।
- ওয়েবসাইটের সিস্টেমের বাইরে যেয়ে সরাসরি PayPal, Moneybookers ইত্যাদির মাধ্যমে।
  • ফ্রীল্যান্স নিলাম সাইটগুলোতে লেখা থেকে অর্জিত সম্মানীর একটি অংশ কমিশন হিসেবে ওয়েবসাইট গ্রহণ করে।
  • সম্মানী সম্পর্কিত কোন মতবিরোধ হলে ওয়েবসাইটের conflict resolution বা arbitration এর মাধ্যমে আপনি ইতিবাচক সিদ্ধান্ত পেতে পারেন। তবে ওয়েবসাইটের সিস্টেমের বাইরে টাকাপয়সা আদানপ্রদানের ক্ষেত্রে আপনি কোন সাহায্য পাবেন না বরং এক্ষেত্রে সম্মানী না পাবার সম্পূর্ণ ঝুঁকি আপনার।
  • আপনি যদি এসমস্ত ওয়েবসাইটের সাধারণ সদস্য হন তাহলে অনেক ক্ষেত্রে আপনি মাসে একটি নির্দিষ্ট সংখ্যার বিড করতে পারবেন। আনলিমিটেড বিড এর জন্য আপনাকে নির্দিষ্ট অংকের চাঁদা দিয়ে সদস্য হতে হবে।
  • বিড জেতার জন্য আপনাকে একটি যৌক্তিক বিড করতে হবে। ৫০০ শব্দ সম্বলিত ২০০ টি লেখা আপনি যেমন একদিনে দিতে পারবেন না, তেমনি, ১০০০ শব্দের একটি আর্টিকেল লেখার জন্য ১০ দিন সময় নেয়াটাও অযৌক্তিক।
  • আপনার জমাকৃত  নমুনা লেখাটি আপনার বিড জেতার মূল শক্তি হিসেবে কাজ করবে। তাই নমুনা হিসেবে একটি ভাল লিখা পাঠান।
অনলাইন বিড এর জন্য সাইটসমূহ
আর বসে থাকা কেন? নেমে পড়ুন আপনার এক নতুন অর্থবহ (এবং অর্থকরীও বটে!) যাত্রায়। বছর ঘুরে আসার আগেই হয়ে যান একজন নিয়মিত অনলাইন লেখক আর আয় করতে থাকুন অতিরিক্ত কিছু টাকা।
পরবর্তী লেখায় উপরের সাইটগুলোর কিছু বিশেষত্ব তুলে ধরতে চেষ্টা করব।
__________________________________________________________________________________________________________________________________________
[পরিশিষ্টঃ এই আর্টিকেলটি বিডিনিউজ২৪ এর  বাংলা ব্লগে লিখেছিলাম মুক্তচিন্তা নামে, আমাদের প্রযুক্তি ফোরামে লিখেছিলাম আমিনেই নামে আর প্রজন্ম ফোরামে লিখেছিলাম বাংলাআমারদেশ নামে। কিন্তু আজ লেখাটি সার্চ দিতে যেয়ে দেখি ভয়ংকর অবস্থা। আমার লেখাটি Ctrl+C ও Ctrl+V হয়েঃ অনলাইনফরআর্নিং নামে একটি ব্লগে দুটি ভাগে ভাগ করে এখানেএখানে পোস্ট করা হয়েছে। রংমহল ফোরামে ভবঘুরে নামের একজন পোস্ট করেছেন এখানেMe-Mine নামের ব্লগে একজন পোস্ট করেছেন এখানে। ইফতি নামে একজন আড্ডা ব্লগে লিখেছেন এখানে। একমাত্র নিয়াম নামে একজন বিডিঅনলাইন২৪ব্লগএখানে পোস্টটি দিয়ে উল্লেখ করেছেন যে তার কাছে ভাল লাগার কারণে তিনি এটা শেয়ার করলেন। আমার আসলে কোনটাতেই আপত্তি নেই। আমি চাই আমার জানা-টুকু ছড়িয়ে যাক আমার দেশের মানুষের মাঝে]

আপনার অবসর সময়কে কাজে লাগান, ফ্রিলেন্সিং দিয়ে আয় শুরু করুন । আর্থিকভাবে স্বচ্ছল হউন ।

আপনার অবসর সময়কে কাজে লাগান, ফ্রিলেন্সিং দিয়ে আয় শুরু করুন । আর্থিকভাবে স্বচ্ছল হউন ।

হ্যাঁ, আপনার অবসর ও মূল্যবান সময়কে কাজে লাগিয়ে মাসে ২০০/৩০০ ডলার বা তার চেয়েও বেশী আয় করা সম্ভব। আর এটা একমাত্র সম্ভব হয়েছে ফ্রিলেন্সিং বা ডাটা আউটসোর্সিং দিয়ে। বাংলাদেশের হাজার হাজার মানুষ এখন ফ্রিলেন্সিং দিয়ে নিজেদের জীবনে নিয়ে এসেছে স্বচ্ছলতা। একজন ফ্রিলেন্সার হিসেবে আপনি যে কোন কাজই এখানে করতে পারবেন। প্রোগামিং, ওয়েব ডিজাইনিং/প্রোগামিং, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক ডিজাইন, থ্রিডি এনিমিশন, অডিও/ভিডিও এ্যাডিটিং, ডাউনলোডিং, আর্টিকেল রাইটিং, এমএস ওয়ার্ড/এক্সেল/এক্সেস/পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি বা সাধারণ কপি পেষ্ট বা দেখে দেখে কিছু লেখা ছাড়াও আরো অনেক কাজ থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের কাজটি। আমাদের জেনে অবশ্যই ভাল লাগবে যে, আমাদের দেশ এখন ফ্রিলেন্সিং বা ডাটা আউটসোর্সিং-এ ৮ম স্থানে অবস্থান করছে। আর এই আয় শুরু করতে আপনার দরকার হবে একটি ইন্টারনেটযুক্ত কম্পিউটার। ইন্টারনেটের খরচ ছাড়া আপনাকে আর কোনো বাড়তি টাকা খরচ করতে হবেনা। আসুন তাহলে দেখি কোথায়, কিভাবে কাজ শুরু করবেন। নীচে কাজ শুরু করা থেকে পেমেন্ট পাওয়া পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হলোঃ
প্রথমেই এই লিংকটি ক্লিক করে ফ্রিল্যাংসিং সাইটটি খুলুন। এবার নীচের নির্দেশ গুলো ক্রমানুসারে অনুসরণ করুনঃ
১। ফ্রিল্যাংসিং সাইটটির উপরে ডান দিকে Register লেখাটিতে ক্লিক করুন।
২। User name এর জায়গায় আপনার ইউজার নেমটি লিখুন। (যেমনঃ rahim786)।
৩। Email Address এর জায়গার আপনার ইমেইল Address টি লিখুন।
৪। Password এর জায়গায় আপনার Password টি লিখুন (যেমনঃ
rahim2011),
Repeat Password এর জায়গায় আবার একই Password লিখুন।
৫। Full Name, Phone, Address, Country, State এর জায়গায় যথাসম্ভব
চেষ্টা করুন আপনার National ID Card, Driving License, Passport
দেখে দেখে লেখার জন্য; কারণ অনেক সময় আপনার একাউন্টি বিশেষভাবে ভেরিফাই
করার জন্য তারা কপিটি চায়, না থাকলেও সমস্যা নেই, কারণ আমি এগুলো ছাড়াই
আল্লাহার হুকুমে টাকা উঠাতে পেরেছি। কদাচিত বা আপনি যদি তাদের সাইটের মাধ্যমে
কাউকে আপনার Email Address দিয়ে সরাসরি কাজ করতে চান, তখন তারা
আপনার একাউন্টি ব্লক করে দিবে এবং উপরোক্ত কাগজ পত্র চাইবে। তাই কোনরুপ
অসাধুপায় অবলম্বন না করাটাই ভাল।
৬। Currency এর জায়গায় USD রেখে, Time Zone এর জায়গায়
Asia/Dhaka করে দিন।
৭। Looking to both hire and work এই লেখা বক্সের পাশে টিক চিহ্ন দিন।
এর অর্থ হলো আপনি কাজ করতেও চান এবং আপনার কাজ গুলো অন্য কারো দিয়ে
করাতেও চান। আপনি যখন একটু Expert হয়ে যাবেন। তখন আপনার কাজ অন্যদের
দিয়ে করিয়ে বেশি আয় করতে পারবেন।
৮। এবার নীচের ২টি বক্সে টিক চিহ্ন দিন। তার পরের দুই ঘর পূরণ করতে হবে না।
৩য় বক্সটি গোল্ড মেম্বার হওয়ার জন্য। এটাও খালি রেখে Submit লেখা বাটনের উপর
ক্লিক করুন।
৯। Submit করার পর তারা আপনাকে একটি মেইল পাঠাবে। এবার আপনার ইমেইল চেক
করে তাদের নির্দেশ অনুযায়ী আপনার একাউন্টি ভেরিফাই করে নিন।

আপনার একাউন্টি এখন ভেরিফাই হয়ে গেছে। এবার আপনি নীচের পদ্ধতি গুলো অনুসরন করে আপনার অনলাই আয় শুরু করুন।
১। এবার My Profile এ গিয়ে My Qualification এ ক্লিক করুন। এখান দিয়ে
বেছে নিন যে ২৫ ধরণের কাজ আপনি করতে চান। তার পর নীচে দেয়া Profile গুলো
Copy করে Other Skills, Vision, Keywords, Your Profile লেখা
ঘর গুলিতে বসিয়ে দিন।

Other Skills: Graphics, Photoshop,Webdesign, Illustrator Writing, Editing, Copywriting, Ms Office, eBooks Reviews, Advertising, Data entry Marketing, Accounting, Craigslist.
Vision: To become a successful professional in the field of Information Technology and to work in an innovative and competitive world. To provide the best solution and support to the clients and to become best service provider company.
Keywords: Graphics, Photoshop,Web-design,Writing, Editing, Copy writing, Ms Office, Reviews, Advertising, marketing, Accounting, Craigslist and other posting, All offline and online work. photoshop art Masking Vector Art, Logo, Web, Brochure, Stationery, e-Covers, Posters, Flyer, Corporate identity, Packaging Flyer Design illustrations Corporate ID Designing Icons Brochures Designing banners, Data Entry.
Your Profile: Good command in Graphics, Photoshop, Web-design,Writing, Editing, Copy-writing, Ms Office, Article Writing, Reviews, Advertising, marketing, Accounting, Craigslist and other posting.
Ability to provide services to the customers to meet their needs.
Ability to work independently as well as a team member.
Ability to work under pressure.
Dependable, Highly-Organized, Self-Motivated, and Responsible.

» The name of quality.
» You will get the best works from us.
» We are highly skilled (designers) who can provide Best of
the Best.

I consider myself to have a very strong grip in the field of Computer Science and Applications aspects with good knowledge of networking. I am very confident of my ability to work in a team. I would be grateful to work with your organization and serve well. We are team of professionals expertise in graphics designing and expert in logo designing, using Photoshop, Illustrator, Free Hand, Coral Draw, Flash MX we are highly experience in logo designing and web design project.
I hereby declare that the information furnished above is true to the best of my knowledge.
২। এবার Save করে বেরিয়ে পড়ুন।
৩। এবার Browse Jobs এ ক্লিক করে আপনি যে ধরণের কাজ করবেন তাতে ক্লিক
করুন। য়েমন ধরেন আপনি যদি Article Rewriting এর কাজ করতে চান, তবে
তাতে ক্লিক করুন।
৪। এবার আপনার পছন্দের কাজটির উপর মাউস রাখলে আপনি কাজের বিবরণ দেখতে
পারবেন। প্রথম অবস্থায় Trial লেখা কাজ গুলো Bid করার চেষ্টা করবেন। তারপর
আপনার পছন্দের কাজের উপর ক্লিক করুন।
৫। এবার Bid on this project লেখার উপর ক্লিক করুন।
৬। এবার Bid On Project Form টি পূরণ করুন। আপনাকে চেষ্টা করতে হবে কম
বিড করে কাজ টি নেয়ার, তাই USD লেখা ঘরে আপনি কত কম ডলারে সম্পূর্ণ কাজটি
করে দিবেন তার ডলার অংকটি বসান।
৭। এবার কত দিনে করবেন ও কত ডলার অগ্রিম হিসেবে আপনি নিবেন তা বসান। অগ্রিমের
ক্ষেত্রে অনেকে উল্লেখ করে দেয় যে, কোন অগ্রিম দেয়া হবে না, সেই ক্ষেত্রে বায়ারের বা যে
কাজ দিচ্ছে তার ফিডব্যাক স্কোর বা সে আগে কাজ করিয়েছে কিনা তা দেখে নিবেন। যারা
অল্প কাজ করতে করতে টাকা পেমেন্ট করে তাদের কাজ বা যারা নিয়িমত কাজ করাচ্ছে
তাদের কাজ করা ভাল। তাছাড়া একটু ঝুঁকি নেয়া যেতে পারে।
৮। Make your bid highlighted এ বক্সটিতে টিক দেয়ার প্রয়োজন নেই।
৯। Provide the details of your bid এ ঘরটিতে যা লেখা হয় তা সবাই দেখতে
পায়, তাই এখানে শুধু লিখুন “Hello Sir, Please see pm,Thanks”
pm (private message)।
১০। তার পরের বক্স দুটিতে টিক করুন। দ্বিতীয় বক্সে টিক করলে লেখার জন্য যে জায়গাটি
আসবে তা শুধু বায়ার বা যার জন্য কাজ করবেন সে দেখতে পারবে। এখানে আপনি
আপনার অভিজ্ঞতার কথা ও কাজ পাওয়ার জন্য যা যা লেখা প্রয়োজন তা লিখুন।যেমনঃ

Bid Letter Example:- —————————————————————
Hello Sir,

I am an English graduate (4 years) and able to write good article on any subject, which definitely passes copy escape.
I am attaching one of my samples here.
Waiting to start the project.
Thanks from,
Mr.B
—————————————————————
বিঃদ্রঃ যে কাজটি করবেন, তার একটি Sample (আপনার নিজের বা নেট থেকে
নামানো) Browse করে Attach করে দিলে, কাজ পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।

১১। তারপর Place Bid এ ক্লিক করুন। এখানেই আপনার বিড করা শেষ। বিড অর্থই
হলো আপনি কত কমে বা বেশীতে কাজটি করবেন। তবে এ ক্ষেত্রে সবাই কমই বিড করে।
১২। আপনি কাজটি পেলে বা বায়ার আপনাকে পছন্দ করলে তা আপনার Email
Address, উপরে অবস্থিত Inbox অথবা সবচেয়ে ভাল হয় mouse pointer
উপরে projects এর উপর নিলে দুইটি জিনিস দেখাবে, আপনি my projects এ
ক্লিক করে নীচের দিকে চলে যাবেন। সেখানেই আপনার জন্য mail আসবে। আপনি
mail পেলে সে অনুযায়ী seller/buyer কে উত্তর ও ধন্যবাদ দিয়ে কাজটি শুরু
করবেন।

এবার আসি Payment এর ব্যাপারে। Payment বায়ার এই ফ্রিলেন্সিং কোম্পানিতে অথবা বায়ার সরাসরি কোন অনলাইন ব্যাংকে প্রদান করতে পারে। ভাল হয় কোম্পানীতে নিয়ে, আপনি পরে আপনার অনলাইন ব্যাংকে তা ট্রান্সফার করে নিলেন। কোম্পানী থেকে আপনার অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফার করলে প্রথম বার ১৫ দিন সময় নিবে। তারপর ৭ দিনেই আসবে। তারপর অনলাইন ব্যাংক থেকে আপনার দেশের ব্যাংকে ট্রান্সফার করে আনতে মাত্র ৭২ ঘন্টা লাগবে। এক্ষেত্রে এই ফ্রিলেন্সিং কোম্পানি যে অনলাইন ব্যাংককে সাপোর্ট করে সেখানে সাইনআপ করতে হলে এখানে ক্লিক করুন । আপনি সাইনআপ করার পরে আপনার একাউনেট প্রবেশ করলে দেখবেন Address এর পাশে লেখা আছে Verify। সেখানে ক্লিক করে আপনার বর্তমান বা যে Address এ আপনাকে তারা ডাকযোগে কোডসহ চিঠি পাঠালে আপনি তা পেতে পারেন সেইটি দিন। চিঠি পেলে সে অনুযায়ী কোডটি পূরণ করলে আপনার Address/একাউন্ট ভেরিফাই হয়ে যাবে। একাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি আপনার দেশের যে ব্যাংক একাউন্টে টাকা তুলবেন; সে ব্যাংকে গিয়ে SWIFT কোড চাইলেই তারা দিয়ে দিবে। এবার সেই কোডটি আপনার অনলাইন ব্যাংকের Withdraw তে গিয়ে ব্যাংক একাউন্ট নাম্বর ও কোডটি লিখে OK করলেই save হয়ে যাবে। এবার আপনি ফ্রিলেন্সিং সাইটটি দিয়ে Payments অপশানে গিয়ে Withdraw funds এ ক্লিক করে সেই অনলাইন ব্যাংকে ক্লিক করে আপনার Dollar Amount টি উল্লেখ করে অনলাইন ব্যাংটির Email Address দিয়ে দিলে ডলার গুলো প্রথমবার ১৫ দিনে তার পর ১/২ দিনেই আপনার অনলাইন ব্যাংকে এসে যাবে। তারপর, সেখান থেকে Withdraw তে ক্লিক করে ডলারের এমাউন্ট দিয়ে OK করলে আপনার জন্ম তারিখ চাইবে সেটা দিয়ে OK করলে ৭২ ঘন্টার মধ্যে আপনার দেশের ব্যাংকে Dollar/টাকা এসে যাবে।
ধন্যবাদ।

অনলাইনে আয় করা টাকা নিয়ে আসুন মোবাইলে

অনলাইনে আয় করা টাকা নিয়ে আসুন মোবাইলে

Paypal to mobile $ transfer
বেশ কিছু দিন হয়ে গেলো আবার পোস্ট করছি কিছু। আমাদের মধ্যে অনেকেই অনলাইনে টুকটাক কাজ করি তারপর ঝামেলায় পরি টাকা দেশে আনতে গিয়ে। যারা অনেক ডলার আয় করতে পারেন তাদের সমস্যা হয় না। তারা ব্যাংক বা ডেবিট কার্ডের মাধ্যমে তা করে থাকেন। কিন্তু যারা সামান্য আয় করেন যা দিয়ে হয়ত টাকার ট্রান্সফারের ফি-ই উঠবে না ! তারা সহজেই অল্প খরচে নিজস্ব ফোনে (মোবাইল) টাকা আনতে পারেন। আর এতে মোবাইলে নেট চালালে সেটার বিল সহজেই পরিশোধ করতে পারেন।
আমি আজকে এরকম ২ টা সাইট নিয়ে লিখব যারা এক্ষেত্রে এরকম সেবা দেয় ।এর আগে প্রথমে পেপাল-এ একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন। আশ্চর্য হবার কিছু নাই বাংলাদেশে এখনো ইনার আগমন ঘটে নাই। অস্ট্রেলিয়ার কোন অ্যড্রেস গুগুলে সার্চ দিয়ে পোস্টাল কোড বা সেখানকার কোন নাম্বার ইউস করতে পারেন। ভেরীফাই করার কোন দরকার নাই। শুধু কোন রকমে একটা অ্যকাউন্ট খুলেন। আর অনেকেই বলেন পেপেল আই পি চেক করে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় আমার ৭ মাসের মত হল কোন সমস্যা হয় নাই। তাও সাবধান থাকা ভাল।

১) flexiload.com

এখানে সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত টাকা পাঠানো যাবে। শুধুমাত্র বাংলালিঙ্কে সর্বচ্চ ৩০০ টাকা পাঠানো যাবে।
নীচে ছবি দিয়ে দিলাম কত ডলারে টাকা পাঠানো যাবে তা দেখার জন্য।
আর বলে রাখি এ সাইটের রেট তুলনামূলক বেশি হওয়ায় আমি এ সাইট থেকে টাকা পাঠাই না। আপনারা নিচের সাইটের সাথে তুলনা করলেই তা বুঝতে পারবেন আশা করি

ছবি বড় করে দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন

2) remit2cell.com

তুলনামূলক কম খরচে টাকা পাঠানো যায় তাই এটা আমি পছন্দ করি। সর্বনিম্ন ১০০ (১.৯৮ ডলার) টাকা থেকে ২,০০০ (৩৩.৫০ ডলার) টাকা পর্যন্ত টাকা পাঠানো যাবে। প্রথমে Remit2Cell এ যান ।
তারপর টাকার পরিমাণ নির্বাচন করুন।
তারপরের পেজে মোবাইল নাম্বার দিয়ে Add to Cart ক্লিক করুন ।
এরপর Proceed to checkout নামের হলুদ বাটনে ক্লিক করুন
এখন আপনি রি-ডিরেক্টেড হয়ে পেপাল এর পেজে চলে আসছেন। তো লগ-ইন করুন পেপাল এ ব্যবহার করা ই-মেইল আর পাসওয়ার্ড দিয়ে।
পরের পেজটিতে নীচের দিকে Pay Now বাটন টিতে ক্লিক করুন।
পরের পেজ-এ আপনাকে নিশ্চিত করা হবে ট্রাঞ্জাকশানের ব্যাপারে। কাজ শেষ এখন অপেক্ষা করতে হবে। আপনি রাতে পাঠালে সকালে টাকা মোবাইলে পেয়ে যাবেন। আর সকালে পাঠালা অল্প সময়ের মধ্যেই তা পাবেন। । আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম । সবাইকে ধন্যবাদ লেখা কষ্ট করে পড়ার জন্য। আর লেখাতে কোন ভুল থাকলে জানাবেন। ঠিক করে দিব।

আপনার ব্লগ বা ওয়েব সাইটটির ফ্রি ১৬০ Directory Submission করুন

আপনার ব্লগ বা ওয়েব সাইটটির ফ্রি ১৬০ Directory Submission করুন


সবাই ভাল আছেন নিশ্চই ! আর আপনার ব্লগ বা ওয়েব সাইটটি কেমন আছে ? মানে নিয়মিত ব্লগটির SEO করছেন তো ? না করলে কিন্তু পালাবার রাস্তা পাবেন না একসময়...এবার যদি আমাকে প্রশ্ন করেন SEO কি তাহলে কিন্তু আমি সরাসরি techtunes.com.bd এর ডান পাশের সার্চ বক্সটির দিকে নজর দিব এবং কষ্ট করে খুজে নিতে বলব... কারন এর আগেই অনেক SEO expert রা তাদের টিউন গুলো দিয়ে techtunes কে প্রসিদ্ধ করে তুলেছেন..... আর আমার SEO জ্ঞান খুব একটা ভাল বলা যাবে না তাই এই জঠিল টোপিকস নিয়ে আমি আর প্যাচাল বাড়াতে চাই না।
কিন্তু যারা ইতোমধ্যেই techtunes এর কল্যানে একটু-আধটু SEO সর্ম্পকে জেনেছেন তারা হয়তো Directory Submission এর term টার সাথে জেনে থাকবেন...আর নতুনদের জন্যে এটা অনেকটা ঝামেলার কাজও বটে আর তাই আপনাদের জন্যে একটি ফ্রি সাইটের সন্ধান দিতে এই টিউনটি করলাম।
যেভাবে Directory Submission করবেন !
১। প্রথমেই এই http://easysocialbookmarking.com/seopanel লিঙ্কটিতে যান
২। ডান কোনায় sign up লিঙ্ক এ ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন।
৩।এরপর লগিন করুন
৪। এখন ডান কোনায় User Panel এ ক্লিক করে Website Manager এ আপনার ওয়েব সাইটের তথ্য দিন। Proceed দিয়ে সেইভ করুন
৫। এবার উপরে Seo Tools এ ক্লিক করে Directory Submission এ যান Automatic Submission এ ক্লিক করুন।
৬। এবং সবশেষে ওয়েব সাইট সিলেক্ট করুন। আর Directory page rank সিলেক্ট করে Show Details এ ক্লিক করুন এখানে আপনি চাইলে আপনার ওয়েব সাইটটির multiple title অথবা Description যোগ করে দিতে পারেন যা SEO এর জন্যে key word পেতে সাহায্যে করবে...

একে একে সব Directory সাবমিট করে দিন। এবং কিছু দিন অপেক্ষা করুন এবং email confirmation করুন।
সবাই ভাল থাকবেন। কাজে লাগলে ধন্যবাদ দিবেন

ব্লগারদের জন্য এড পাবলিশ করে অনলাইনে আয়ের সুযোগ

ব্লগারদের জন্য এড পাবলিশ করে অনলাইনে আয়ের সুযোগ


প্রয়োজনীয় তথ্য-
১। একটি ব্লগ বা ওয়েব সাইট।
২। সাইট ডিজাইন এন্ড ডেবলাপমেন্ট।
৩। কন্টেন্ট পাবলিশ।
৪। সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন।
৫। এড এপ্লাই।

আপনার ফ্রী or নিজস্ব সাইট থেকে আয়ের জন্য গুগলের এড পেতে নিচের লিংকটিতে ক্লিক করে সাইনআপ করুন।তার আগে আপনার সাইটটি ডিজাইন ও ডেবলাপ করে নিবেন।ভাল ভাল তথ্যপূর্ণ্য আরটিকোল বা কন্টেন্ট দিয়ে সাইটটিকে সাজিয়ে নিবেন।
https://www.google.com/adsense
সহজেই এড পাওয়ার জন্য নিচের সাইটগুলোর সাহায্য নিন।
http://www.hubpages.com
http://www.indyarocks.com
http://hpage.com
http://www.docstoc.com
http://www.weebly.com
ফ্রী সাইট পাওয়ার জন্য ভিজিট করুন-
www.blogspot.com

www.weebly.com

www.hpage.com

www.20m.com

ফ্রী সাইট থেকে গুগলের এড পাওয়া দুটি সাইট ঘুরে দেখুন।সামান্য কিছু কন্টেন্ট পাবলিশ করেও এড পাওয়া যায়।তবে তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।বিস্তারিত ভিডিও টিউটরিয়ালে দেখুন।
http://obaydul.hubpages.com/hub/Ohom-group-ltd
http://freeservicesbd24.blogspot.com/
http://www.earn24net.hpage.com/