Saturday, May 5, 2012

কিভাবে চিনবেন ফেসবুকের ফেক প্রোফাইল? ঠকতে না চাইলে আগে ভাগেই জেনে নিন বুঝে নিন :P




ফেসবুক এখন কতটা জনপ্রিয় তা নতুন করে বলার কিছু নেই। কিছুদিন আগে আমাদের দেশে সরকার ফেসবুক নিষিদ্ধ করে দিয়েছিল। তখন ফেসবুক ব্যবহার না করতে পেরে অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। :P (যদিও আমি তখনও ব্যবহার করেছি)
তো এই জনপ্রিয়তাকে পুজি করে জন্ম হয়েছে ফেক প্রোফাইল। এক সমিক্ষায় দেখা গেছে নতুন প্রোফাইলের ৪০% ফেক!
তাহলে বুঝেন কত ভয়াবহ অবস্থা!

কেন ফেক প্রোফাইল তৈরি করা হয়?

  • স্রেফ মজা করার জন্য।
  • স্পাম করার জন্য।
  • আইডি হ্যাক করার জন্যেও অনেক সময় তৈরি করা হয়।
এছাড়া কিছু মানসিক অসুস্থ মানুষ আছে যারা ফেক আইডি কেন বানায় তা নিজেরাও জানে না!

কিভাবে চিনবেন ফেসবুকের ফেক প্রোফাইল?

  • *যদি দেখেন আপনাকে বারাক ওবামা বা সেলেব্রেটি কেউ এড রিকুয়েস্ট করেছে। :P :P ;) (আমাকে একবার নায়িকা পপি করেছিল)
  • * যদি দেখেন ছবি মাত্র একটা। আর বাকিগুলা গরু ছাগলের ছবি দিয়ে ভরা। X(
  • *যদি দেখেন গনহারে সবাইকে এড করছে যেন বড় মনের মানুষ।
  • *যদি দেখেন আইডি ওপেন করেছে কিছুদিন আগে কিন্তু ফ্রেন্ড সংখ্যা ৪০০০ ছাড়িয়ে গেছে।
  • *যদি দেখেন জন্মদিনের ডেট ০১-০১ বা ০১-১২ দিয়ে শুরু।
  • * যদি দেখেন প্রাইভেসি সেটিংস সবার জন্য ওপেন।
  • *যদি দেখেন প্রোফাইলের তথ্য দায়সারাভাবে দেয়া।
  • *যদি দেখেন কোন সাইটের লিঙ্ক দিয়ে সবাইকে বলছে জয়েন করতে।
  • *যদি দেখেন কোনদিন স্ট্যাটাস আপডেট করে না।
এছাড়া আপনার অভিজ্ঞতার অন্তর্দৃষ্টি দিয়ে সনাক্ত করেন ফেক প্রোফাইল। (আমার তিন বছরের অভিজ্ঞতা) :P:P
আপনারাও আইডিয়া শেয়ার করতে পারেন। এড করে দিব। :)

  • কর্নেল ব্লেড বলেছেন: যদি দেখেন হট মাইয়া মাইনসের পিক দেয়া কেউ আপনারে এড মারসে। ;)
  • আসিফ মুভি পাগলা বলেছেন: একটা ফেক প্রোফাইল দেখসিলাম । মেয়ের নাম মেয়ের ছবি । কিন্তু কলেজ লেখা নটরডেম=p~ =p~=p~
  • বাংলার আগন্তুক বলেছেন: যদি কোনো মাইয়া নিক খালি প্রেমের আর একাকিত্বের স্ট্যাটাস দেয়। যেমন: একবার যদি কেউ ভালোবাসতো, আমার ন্যন দুটি জলে ভাসতো.......................... হে আমার জ্ঞাতি ভাই সকল .... তুমরা ফেক চিপায় লুল ঢালিও না ..... ফিউচারে ক্রাইছিচ হইতে পারে .... /:) /:)
  • লুথা বলেছেন: যদি দেখেন যে মেয়ের ছবি কিন্তু ছবিতে ছেলের নামের প্রোফাইল ট্যাগ করা... ;)

চলুন দেখি কিছু ফেক প্রোফাইল:




শুধু মাত্র মজার জন্য এই টিউন!