Wednesday, May 2, 2012

উইন্ডোজ ৮ কনজ্যুমার প্রিভিউ আমার অভিজ্ঞতা



Windows 8 consumer preview  টা সেট আপ দিয়ে দেখলাম। প্রথমে যতটা খারাপ লাগল এখন

Desktop Theme!!! দেখলেন নাতো মিস করলেন!! আপনার পিসি কে সাজিয়ে তুলুন আকর্ষণীয় সব থিম দিয়ে… :D


আসসালামুয়ালিকুম।
কেমন আছেন সবাই? গতকাল একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে আমার পিসির একটা থিম ছিল। সেটা দেখে এক ভাই লিঙ্ক জানতে চাইলেন!! তাই ভাবলাম আজ থিম নিয়েই একটা পোস্ট দিয়ে দেই :D । আজ বেস কিছু থিম নিয়ে হাজির হয়ে গেলাম!! সকালে একবার পোস্ট টা লিখেছিলাম! সেভ করার আগেই কারেন্ট চলে গেল >:(  তাই এখন আবার লিখলাম :)
আসুন আগে কিছু থিম দেখে নেই। দেখেন পছন্দ হয় কিনা? :D

:D কেমন লাগলো? দেখুন আর একটি সুন্দর থিম :D
:D  পছন্দ হয়? না হলে পরের টা দেখেন!!! :D

কি?  :D লাগবে নাকি? ;) যাদের লাগবে তাদের জন্য এখনি লিঙ্ক দিয়ে দিচ্ছি। :D  লিঙ্ক এ যান আর আপনার পছন্দ মত ডাউনলোড দিয়ে নিন :D :D
http://www.winstep.net/themes.asp


তবে এই থিম গুলি ব্যাবহার করতে গেলে Winstep Software  প্রয়োজন হয়। ৩০ দিন এর Trial version নিতে পারেন। অথবা এই লিঙ্ক থেকে আপনারা আরও কিছু ফ্রী থিম পাবেন ।
http://winstep-collection-theme.fyxm.net/
এই পোস্ট টি কেমন লাগলো? ভাল লাগলে জানাতে কিপটামি করবেন না :P :D । আর এরপর কি নিয়ে পোস্ট দেয়া যায় পারলে একটু আইডিয়া দেবেন :D ভাল থাকুন সবাই । আর সাজিয়ে তুলুন আপনার পিসি।

ফেসবুক এ আপনার সাইট এর ইমেজ দেখা না গেলে যেটা করবেন।

ফেসবুক পেজ, গ্রুপ, প্রোফাইল ওয়াল এ অন্য কোন সাইট এর লিংক শেয়ার করার সময় অনেকক্ষেত্রে ফটো দেখায় না কারন এটি ফেসবুক এর Open Graph এর সমস্যা বা পরিধি, অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ব্যাবহারের জন্য বা অন্য কারনে ফেসবুক আপনার ডোমেইন কে ব্লক করতে পারে একারণেও ছবি বা লিংক শো করবে না। সেক্ষেত্রে আপনাকে ফেসবুক এর সাপোর্ট এ টিকেট করতে হবে এবং আপনার সাইট যদি ব্লক না হয় সেক্ষেত্রে আপনি নিচের লিংক ওপেন করবেন, তারপর আপনার যে লিংক এ ইমেজ আসছে না সেই লিংক টা Input URL এর ওখানে দিয়ে ডান পাশে Debug নামক বক্সে ক্লিক করবেন, দেখবেন আপনার ছবিটি দেখা যাচ্ছে, তারপর আপনার সাইট এর লিংকটি আপনার পেজ, গ্রুপ, প্রোফাইল ওয়াল এ paste করলে ইমেজটি দেখা যাবে।
Debugger Link: https://developers.facebook.com/tools/debug

বাড়িয়ে নিন আপনার ফেসবুক পেজের লাইক খুব সহজেই – অনলাইন ইনকামের সহজ একটি উপায়


আমরা সবাই ফেসবুক এর সাথে পরিচিত। খুব কমই আছেন যারা ফেসবুক ব্যবহার করেন না। অনেকের আবার এক বা একাধিক ফেসবুক ফ্যান পেজ আছে। কিন্তু পেজে লাইক পাওয়া দুরুহ ব্যাপার। আবার আমরা অনেকেই বিভিন্ন আউটসোর্সিং সাইটে কাজ করি সেখানে হারহামেশাই লাইক এর কাজ পাওয়া যায়। কিন্তু লাইক পাওয়া মোটেও সহজ নয়।
আজ আপনাদের আমি এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেটার মাধ্যমে আপনি ফেসবুকের পেজের লাইক পাবেন সহজেই। এটা অনেকটা বিনিময়ের মত। মানে আপনি যতগুলো লাইক করবেন ততগুলো লাইক পাবেন। আপনি লাইক এর মাধ্যমে কয়েন অর্জন করবেন আবার সেই কয়েন এর বিনিময়ে আপনার পেজের লাইক পাবেন। সহজ হিসাব।
তো চলুন শুরু করা যাক ধাপে ধাপে......
ধাপ:১:
প্রথমেই আপনাকে সাইটে সদস্য হতে হবে, এই জন্য এইখানে GetYourLikes এখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন্ নতুন একটা অফার চলছে সেটা হল রেজিস্ট্রেশন করলেই ২০০ কয়েন, দেরী না করে লুফে নিন।

রেজিস্ট্রশন সঠিকভাবে সম্পন্ন হলে আপনার ইমেইল এ একটিভ লিংক যাবে সেটাতে ক্লিক করে আপনার একাউন্ট একটিভ করে নিন।
ধাপ ২
এবার আপনার কয়েন অর্জনের পালা

এজন্য মেনুতে Earn coin --> Facebook এ ক্লিক করুন তাহলেই পেজের তালিকা চলে আসবে.. শুধু লাইক বাটনে চাপতে থাকুন আর পয়েন্ট অর্জন করতে থাকুন। কোন পেজর জন্য কত পয়েন্ট/কয়েন পাবেন সেটা পেজের নীচেই লেখা আছে।

ধাপ ৩:
পয়েন্ট তো অর্জন হল এবার চলুন সেই পয়েন্ট খরচ করে নিজের ফ্যানপেজ এর লাইক বাড়িয়ে নেই। এ জন্য প্রথমেই আপনাকে আপনার ফ্যানপেজেটি এড করতে হবে।

বামের মেনু থেকে Add Site এ ক্লিক করুন।

এবার যে পেজ টি আসবে সেখানে উপর থেকে Facebook সিলেক্ট করুন।
১. এখানে আপনার ফ্যানপেজের ইউআরএলটি লিখুন
২. এখানে পেজের টাইটেল লিখুন
৩. আর প্রতি লাইকের জন্য কত পয়েন্ট দিবেন সেটা দিন। (১০-১২ দেয়াটাই মনে হয় উত্তম)
এবার Add Site এ ক্লিক করে সেভ করুন।


এবার আপনার কাজ হল আপনার এড করা পেজে আপনার অর্জিত কয়েন সেট করা। এই জন্য My Site এ ক্লিক করে উপর থেকে Facebook এ ক্লিক করলেই আপনার এড করা পেজের নাম দেখতে পারবেন।

এবার Add Coin এ ক্লিক করুন

এবার কত পয়ন্টে সেট করবেন সেই সংখ্যাটি লিখুন। তারপর সেভ করুন। আপনার কাজ শেষ এবার অন্যরা আপনার পেজ লাইক করবে আর কয়েন অর্জ করবে তার বিনিময়ে আপনি পাবেন আপনার কাঙ্খিত লাইক।
আর আপনিও লাইক করে কয়েন অর্জন করতে থাকুন।
বিঃদ্রঃ কয়েন অর্জনের আরেকটি সহজ উপায় হল রেফারেল সাইন আপ। আপনার রেফারে একজন সদস্য হলেই আপনি পাবেন ৫০ কয়েন।
এভাবে পয়েন্ট অর্জন করা বেশি সহজ।

আপনার রেফার লিংক পাওয়ার জন্য Promote Site এ ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।

CMD এর মাধ্যমে Windows 7 এর Password হ্যাক করবেন যেভাবে।


Windows 7 এর পাসওয়ার্ড পরিবর্তন করার অনেকগুলো ফর্মুলা আছে, ঠিক তেমনি CMD "Command prompt (disambiguation)" এর মাধ্যমে Windows 7 এর Password রিসেট করার অনেকগুলো পদ্ধতি আছে, আমি তার মধ্য থেকে একটা সহজ পদ্ধটি আপনাদের সামনে তুলে ধরছি। ভাল লাগলে জানাবেন।
আপনি কম্পিউটার Log on পাসওয়ার্ড Control Panel এর কোন প্রোগ্রাম/অপশন এ ব্যাবহার না করেই আপনার দেওয়া পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবেঃ
কি-বোর্ড এর "Windows" লোগো চেপে ধরে "R" চাপুন আথবা কম্পিউটার এ "CMD" লিখে সার্চ করুন। [* ছবি ০১] "CMD" icon বা লেখার উপর মাউস এর ডান বাটম ক্লিক করুন [* ছবি ০২]। এবার "Run as Administrator" এর উপর মাউস এর বাম বাটম ক্লিক করুন। [* ছবি ০৩]
ছবি ০১==>>

ছবি ০২==>>

ছবি ০৩==>>

ছবি ০৪==>>
এখন CMD Administrator Panel ওপেন হয়ে গেল। তারপর কি-বোর্ড এ টাইপ করুন "net user" [* ছবি ০৪]

এবার কি-বোর্ড এ "Enter" চাপুন।
স্ক্রীন এ কম্পিউটার এর নাম ব্যাবহারকারীর নাম দেখতে পাবেন।[* ছবি ০৫]
ছবি ০৫==>>

ব্যাবহারকারীর সম্পর্কে কোন তথ্য জানতে হলে আপনাকে "net user ব্যাবহারকারীর নাম" অর্থাৎ "net user youraccountname" লিখতে হবে। [* ছবি ০৬]  youraccountname মানে আপনি যে ইউজার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেটি। :P
ছবি ০৬==>>

কি-বোর্ড এ "Enter" চাপুন। ব্যাবহারকারী সম্পর্কে আরও তথ্য দেখতে পাবেন। [* ছবি ০৭]
ছবি ০৭==>>

এবার হ্যাকিং পর্ব শুরু...
আবার  "net user youraccountname" লিখার পর আপনি যে "user" এর "Account" এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই "User" এর নাম এর শেষে একটা স্পেস দিয়ে  "*" দিবেন তাহলে এই দারাইঃ "net user youraccountname *" আমার কম্পিউটার এর ক্ষেত্রেঃ "net user acer *" [* ছবি ০৮]
ছবি ০৮==>>

পাসওয়ার্ড দিতে বলবে। :(
কিন্তু পাসওয়ার্ড দেবার দরকার নেই। :)
দুই বার "Enter" চাপুন। [* ছবি ০৯]
ছবি ০৯==>>

পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। এখন আপনি নতুন পাসওয়ার্ড দিতে চাইলে যেটা করবেনঃ
"net user youraccountname password" "password" এর জায়গাই আপনি যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটি দিবেন। যেমন আপনি পাসওয়ার্ড দেবেন "007" সেক্ষেত্রে
"net user youraccountname 007" দিতে হবে অর্থাৎ আমার কম্পিউটার এর ক্ষেত্রেঃ "net user acer 007" হবে। [* ছবি ১০]
ছবি ১০==>>

আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার প্রক্রিয়া শেষ, এই পোস্টটিতে যে কয়টা ছবি আছে আপনার "CMD" প্রোগ্রামটি মিলিয়ে দেখুন, সবকিছু ঠিকঠাক থাকলে আমার তরফ থেকে আপনাকে অভিনন্দন। :) আপনি যেহেতু ইউজার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে সক্ষম হয়েছেন সুতরাং কম্পিউটার রিস্টার্ট দেবার পর ওই ইউজার এ লগ-অন করার সময়, আপনার দেওয়া পাসওয়ার্ডটির মাধ্যমে কম্পিউটার অন করুন,  আর ঠিক না থাকলে পোস্টটি পুনরাই পড়ুন এবং প্রতিটা Command অনুযায়ী আবার চেষ্টা করুন। আপনি ঠিকঠাক মত পাসওয়ার্ড পরিবর্তন করতে পারলে নিউজটি জানাতে ভুলবেন না কিন্তু!
তারপরও যদি না পারেন, সেক্ষেত্রে আমাকে জানাবেন, সমাধান করার চেষ্টা করবো।

Sunday, April 29, 2012

ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ান



ওয়েব টিউটরিয়াল সম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে যে, প্রতিদিন প্রায় ৬ লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে । রিপোর্টটি আরো জানায় প্রতিদিন প্রায় ১০ কোটিবার ফেসবুকে লগিন করা হয় যার মধ্যে ০.০৬% ক্ষেত্রে লগইন কম্প্রমাইজের ঘটনা ঘটে । জিমেইল, ইয়াহু সহ সব ওয়েববেইজড ইমেইল সার্ভিসের ক্ষেত্রেও এই ধরনের প্রচুর হ্যাকিংয়ের বা কম্প্রমাইজের ঘটনা ঘটে । আজকে আমরা আলোচনা করবো কিভাবে আমরা আমাদের এসব অ্যাকাউন্টের নিরাপত্তাবলয় আরো শক্তিশালী করতে পারি ।
পুরো লেখাটি পড়ার সবিদার্থে দুইভাগে ভাগ করা হয়েছে । প্রথম পর্বে ফেসবুক নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় পর্বে জিমেইল ও ইয়াহু মেইল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করা হবে ।
নিরাপদ অ্যাকসেস:
যখন আমরা কোন ওয়েবসাইট ভিজিট করি তা সাধারণত HTTP প্রোটকলের মাধ্যমে হয়ে থাকে । যাদের কাছে HTTP প্রোটকল শব্দটি অপরিচিত মনে হচ্ছে তাদের জন্য বলি, HTTP প্রোটকলে আমাদের সকল তথ্য নরমাল টেক্সট হিসেবে আদান প্রদান হয় ইন্টারনেটের মাধ্যমে । ফলে যেকেউ আমাদের তথ্য ইচ্ছা করলে ইন্টারসেপ্ট করে পড়তে পারবে । তাই নিরাপত্তা বিশেজ্ঞরা, গুরুত্বপূর্ন ও গোপনীয় তথ্য এনক্রিপটেট ভাবে পাঠানোর পরামর্শ দেন । এনক্রিপটেড তথ্য কেউ যদি ইন্টরাসেপ্ট করতেও পারে তবুও সে সেখান থেকে মূল বা আসল তথ্যটি বের করতে পারবে না । সাধারনত ই-কমার্স, অনলাইন ব্যাংকিং ও ইউজার অথেনটিকেশনের জন্য এনক্রিপটেড পদ্ধতি ব্যবহার করা হয় । ওয়েবের তথ্যকে এনক্রিপটেড ভাবে পাঠানোর জন্য HTTPS প্রোটকল ব্যবহার করা হয় । সুতরাং বোঝায় যাচ্ছে, নরমাল HTTP প্রোটকলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করলে যেকেউ বিভিন্ন হ্যাকিং টুল ( যেমন:বার্প সুইট) বা নেটওয়ার্ক মনিটরিং টুল (যেমন: ওয়্যার শার্ক) দিয়ে আমাদের ইউজারনেম ও পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারেন।
প্রতিকার: ফেসবুক সিকিউর ব্রাউজিং
এজন্য আমাদের ফেসবুকের HTTPS ব্রাউজিং এনাবল করতে হবে । নিন্মে চিত্রের মাধ্যমে এর ধাপগুলো আলোচনা করা হলো,
১. প্রথমে অ্যকাউন্ট সেটিংসে যেতে হবে।
২. ডান পাশে সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে।
7 ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ান
৩. সিকিউর ব্রাউজিংয়ে “Browse Facebook on a secure connection (https) when possible” ক্লিক করে সেভ চেন্জেসে ক্লিক করতে হবে।
8 ফেসবুক ও 
ইমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ান9 ফেসবুক ও 
ইমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ান
সকিউড ব্রাউজিং এনাবলের আগেসকিউড ব্রাউজিং এনাবলের পরে
মোবাইল সিকিউরিটি কোড (লগ-ইন অ্যাপরোভল):
আপনি আপনার ফেসবুক অ্যাকউন্টটি মোবাইল সিকিউরিটি কোডের মাধ্যমে আরো নিরাপদ করতে পারেন । এই পদ্ধতিতে যখনই কেউ আপনার অ্যাকাউন্টে অন্যকোন (আননোন) কম্পিউটার থেকে অ্যাকসেস করতে চাইবে সে আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড পাঠাবে এবং ঐ কোডটি তাকে লগিনের সময় ব্যবহার করতে হবে । যেহেতু মোবাইল ফোনটি আপনার কাছে থাকবে তাই সহজে কেউ আপনার কাছ থেকে কোডটি চুরি করতে পারবে না । সুতরাং আপনার পাসওয়ার্ডটি চুরি হয়ে গেলেও আপনার অ্যাকাউন্টটি থাকবে নিরাপদ । এক্ষেত্রে বলে রাখি, সিকিউরিটি কোডটি তখনই চাইবে যখন কেউ অন্যকোন (আননোন) কম্পিউটার থেকে ফেসবুকে লগিন করার সময় সঠিক ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে পারবেন । সুতরাং এখন একজন হ্যাকারকে প্রথমে ব্যাবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি করতে হবে । তারপর তার ফোনটিও চুরি করতে হবে !!!
যা করতে হবে মোবাইল সিকিউরিটি কোড অ্যানাবল করতে:
১. আগের মতই অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে । তারপর সিকিউটিটি আপসনে ।
২. এর পর লগিন অ্যাপরোভালসে ক্লিক করতে হবে ।
4 ফেসবুক ও 
ইমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ান
৩. এরপর সেটআপে ক্লিক করতে হবে । তখন স্ক্রিনে আপনার কাছে আপনার মোবাইল নম্বর চাইবে । আপনি যে নম্বরটি দিবেন সেই নম্বরে একটি গোপন নিরাপত্তা কোড SMS মাধ্যমে আপনার মোবাইলে চলে যাবে ।
5 ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ান
৪. এখন আপনাকে আপনার মোবাইলের SMS এ আসা নিরাপত্তা কোডটি দিতে হবে ।
face 
sms ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ান
৫. পরবর্তীতে যখনই আপনি বা অন্য কেউ নিজের কম্পিউটার ছাড়া অন্য কোন কম্পিউটার বা ডিভাইস দিয়ে ফেসবুকে লগিন করতে যাবেন তখনই আপনার কাছে নিরাপত্তা কোডটি SMS এর মাধ্যমে চলে যাবে এবং আপনাকে তা দিয়ে লগিন করতে হবে । বিষয়টি বিরক্তিকর মনে হতে পারে যদি ব্যবহারকারী একাধিক কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করেন । আপনার ঝামেলা কমাতে পারে রিকগনাইজড ডিভাইস আপশনটি । এর মাধ্যমে আপনি আপনার নতুন নতুন ডিভাইসকে ফেসবুকে অ্যাড করে নিতে পারেন । এই আপশনটি প্রথমবার ঐ ডিভাইস থেকে ফেসবুক অ্যাকসেস করার সময়ই পাবেন ।
2 ফেসবুক ও 
ইমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ান
সবাইকে ধন্যবাদ । আগামী পর্ব পড়ার আমন্ত্রন রইলো ।